ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বাড়াল সরকার

md younus
  • আপডেট সময় : ১০:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ২১১৯ বার পড়া হয়েছে

সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ক্ষমতা প্রয়োগের সুযোগ রেখে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার। রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২ (১) ও ১৭ ধারার বিধান অনুযায়ী সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার বা তদূর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সারাদেশে এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। একইসঙ্গে, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ডে প্রেষণে থাকা সমমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতা প্রয়োগের আওতায় থাকবেন।
ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারায় উল্লেখিত বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বা প্রতিরোধমূলক ব্যবস্থায় সেনা কর্মকর্তারা এ ক্ষমতা ব্যবহার করতে পারবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার (১৩ জুলাই) থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত এই ক্ষমতা কার্যকর থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৭ সেপ্টেম্বর সারা দেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য দুই মাস মেয়াদে নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে সেই মেয়াদ বৃদ্ধি করা হয়ে আসছে। সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান মেয়াদ আগামী ষাট দিন বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বাড়াল সরকার

আপডেট সময় : ১০:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫