ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ, উদ্বোধন হলো জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট

বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী

md younus
  • আপডেট সময় : ১১:০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১৭২৬ বার পড়া হয়েছে

গাজীপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। পুরো টঙ্গী ও গাজীপুর মহানগরী সাজানো হয় নান্দনিক সাজে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এর উদ্যোগে আয়োজিত স্বাগত কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী ও গাছা থানা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের সবাই ও টঙ্গী পূর্ব থানা যুবদল, বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন “জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধন শেষে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলের সৌন্দর্যবর্ধন, পরিবেশ পরিচ্ছন্নতা, রাস্তাঘাট উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুরো আয়োজন যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং প্রধানমন্ত্রী সন্তুষ্ট হন, সে লক্ষ্যে তিনি সার্বক্ষণিকভাবে বিভিন্ন দিক দেখভাল করেন।
অনুষ্ঠানের নান্দনিক পরিবেশ, শৃঙ্খলা ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি গাজীপুর-২ আসনের এমপি এম. মঞ্জুরুল করিম রনির সঙ্গে সৌজন্য কুশল বিনিময় করেন এবং তার তদারকি ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন বলে উপস্থিত নেতাকর্মীরা জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ১৯৭৮ সালের একটি ঐতিহাসিক স্মারকচিহ্ন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর স্মৃতিবিজড়িত। স্মারকটি হাতে নিয়ে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি সংকট নিরসনে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ নিয়েও কাজ করা হবে। তিনি খাল ও নদী খননের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলা, প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধানমন্ত্রীর এই সফর ও জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপনকে গাজীপুরবাসী উন্নয়ন, গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ, উদ্বোধন হলো জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট

বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬