ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-২৬: অধিকাংশ পদে বিএনপি, চমক দেখালো জামায়াতপন্থী প্যানেল

md younus
  • আপডেট সময় : ০৯:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ২২৯২ বার পড়া হয়েছে

oneplus_3

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত সমর্থিত প্রার্থীরা—আলহাজ্ব মো. শামসুল হক ভূঁইয়া ও মো. মোস্তাফিজুর রহমান কামালকে ফুলের মালা ও ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবীরা ও অতিথিরা।-সংবাদ আলোচনা।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে চমক দেখিয়েছে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল। ১৬টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৫টি পদে বিজয় অর্জন করে গাজীপুরের আইনজীবী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তারা। অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেল তাদের প্রভাব বজায় রেখে বাকি ১১টি পদে জয়লাভ করেছে।

oneplus_26983

জামায়াতপন্থী সবুজ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন—সভাপতি: আলহাজ্ব মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক: মো. মোস্তাফিজুর রহমান কামাল, সহ-সাধারণ সম্পাদক: মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী (ফকরু), সদস্য: আব্দুর রহিম, সদস্য: মাহদী হাসান
বিএনপি সমর্থিত প্যানেল থেকে যারা জয়ী হয়েছেন তারা হলেন—সহ-সভাপতি: আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ: মো. আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক: মো. কামরুল হাসান রাসেল, অডিটর: রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদক: আজিজা আক্তার, সদস্য: মো. আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও আলহাজ্ব মো. শ্যামল সরকার
নতুন নেতৃত্বের প্রতিশ্রুতি: ঐক্য, উন্নয়ন ও শৃঙ্খলাঃ নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. শামসুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান কামাল বলেন, “সৎ মানুষের পাশে আল্লাহ থাকেন। এই বিজয় আমাদের সম্মিলিত প্রয়াসের ফসল। আমরা জয়ী ও পরাজিত সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আইনজীবী সমাজের উন্নয়নই আমাদের অঙ্গীকার।” তাঁরা আরও জানান, “আইনজীবীদের জন্য আলাদা করিডোর, বিশ্রামাগার, আধুনিক পাঠাগারসহ অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আমরা সংযম ও শৃঙ্খলার মধ্যে বিজয় উদযাপন করব এবং পেশাগত স্বার্থ রক্ষায় দৃঢ়তার সঙ্গে কাজ করব।”
আইনজীবী সমাজের সক্রিয় অংশগ্রহণঃ এই নির্বাচনে আইনজীবীদের বিপুল উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বৃষ্টির মধ্যেও শত শত আইনজীবী ভোট দিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। নবনির্বাচিত প্রতিনিধিরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জনগণের স্বার্থে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। যারা রোদে-বৃষ্টিতে দাঁড়িয়ে আমাদের ভোট দিয়েছেন, তাঁদের এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।”
রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিঃ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে জামায়াত ও বিএনপি সমর্থিত প্যানেলগুলোর শক্ত অবস্থান এবং প্রভাব বিস্তারের ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে আইনজীবীদের মধ্যকার নতুন নেতৃত্ব ও পরিবর্তনের আকাঙ্ক্ষাও প্রকাশ পেয়েছে এই নির্বাচনের মাধ্যমে।
নবনির্বাচিত আইনজীবীরা আশাবাদ ব্যক্ত করেন, এই নির্বাচন গাজীপুর জেলা আইনজীবী সমাজের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করবে, যেখানে পেশাগত স্বার্থ, আইনি সহায়তা ও ন্যায়ের পথে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-২৬: অধিকাংশ পদে বিএনপি, চমক দেখালো জামায়াতপন্থী প্যানেল

আপডেট সময় : ০৯:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫