ত্যাগ, মানবতা ও উন্নয়নের বার্তায় নিশাত মাহমুদ জালাল সবার জন্য কোরবানীর আনন্দ পৌঁছে দেওয়ার আহ্বান
ঈদুল আযহার শুভেচ্ছায় মুখর ৫৪নং ওয়ার্ড
- আপডেট সময় : ০৯:২৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ১৭২০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ব ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা। এই পবিত্র উৎসবকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডে ঈদের শুভেচ্ছা ও মানবিক বার্তায় মুখর হয়ে উঠেছে জনপদ। আর এই আনন্দঘন মুহূর্তে ৫৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল জানিয়েছেন আন্তরিক ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।
তিনি বলেন, “ঈদুল আযহা শুধু কোরবানীর শিক্ষা নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। আমি চাই, এই ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার ঘরে পৌঁছে যাক।”
তিনি ৫৪নং ওয়ার্ডবাসী, বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী সমাজ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ, নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণকে জানিয়েছেন প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। একইসাথে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সকল নেতানেত্রীর সুস্বাস্থ্য, নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করেন।
নিশাত মাহমুদ জালাল আরও বলেন, “কোরবানীর প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও মানবসেবা। সমাজের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন কোরবানীর মাংস থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমি সকল বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানাই আপনার আশেপাশের গরিব মানুষের ঘরেও যেন ঈদের আনন্দ পৌঁছে যায়।”
তিনি জানান, ৫৪নং ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোরবানীর ব্যবস্থা করা হবে এবং সবাইকে দাওয়াত ও দোয়া কামনা করেন। তিনি বলেন,
“আমি আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের কোরবানী কবুল করেন এবং আমাদের সমাজকে শান্তি, সম্প্রীতি ও মানবিকতায় ভরিয়ে দেন।”
বর্তমান সমাজব্যবস্থায় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে নিশাত মাহমুদ জালাল বলেন, তিনি একটি সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত আধুনিক ওয়ার্ড গঠনে কাজ করে যাচ্ছেন।
তার অঙ্গীকার। কিশোর গ্যাং নির্মূল। মাদকমুক্ত সমাজ গঠন। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি
দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, মানবিক আচরণ এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণেই নিশাত মাহমুদ জালাল আজ ৫৪নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “জালাল ভাই শুধু রাজনীতি করেন না, মানুষের সুখ-দুঃখেও পাশে থাকেন। ঈদের সময় গরিব মানুষের জন্য তার চিন্তা ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
সবশেষে নিশাত মাহমুদ জালাল বলেন, “আসুন, আমরা সবাই মিলে ভেদাভেদ ভুলে একটি সুন্দর, নিরাপদ, মানবিক ও উন্নত ৫৪নং ওয়ার্ড গড়ে তুলি। ঈদুল আযহার এই পবিত্র দিনে সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নেমে আসুক। ঈদ মোবারক।”





















