ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

শেষ পর্যন্ত নির্ধারিত ঠিকানা দিল্লিতেই পালিয়েছে শেখ হাসিনা: সালাহউদ্দিন

md younus
  • আপডেট সময় : ১০:০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩৯ বার পড়া হয়েছে

ছবি, সংগৃহিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার চকরিয়ার ইসলামনগরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত মহিলা সমাবেশে যোগ দিয়ে বললেন, “শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি, পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হয়ে ক্ষমতা ধরে রেখে তিনি দেশের সম্পদ পাচার করেছেন। শেষ পর্যন্ত নির্ধারিত ঠিকানা- দিল্লিতেই তিনি পালিয়ে গেছেন।”
তিনি বলেন, “শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আর গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে।”
বিএনপির এ নেতা বলেন, “আগামী নির্বাচন হবে বিশ্বের স্বীকৃত ও প্রশংসনীয় নির্বাচন। কারণ জনগণই এবার তাদের ভোটাধিকার রক্ষা করবে। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরেছে।”
‘জনমুখী ইশতেহারই এবার বিএনপিকে সংসদে পাঠাবে। আপনারা সবাই আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। ইনশাআল্লাহ, দেশে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা পাবে’-যোগ করেন সালাহউদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেষ পর্যন্ত নির্ধারিত ঠিকানা দিল্লিতেই পালিয়েছে শেখ হাসিনা: সালাহউদ্দিন

আপডেট সময় : ১০:০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫