ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক — তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার আরিফ হোসেন হাওলাদারের

md younus
  • আপডেট সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ২১২৯ বার পড়া হয়েছে

oneplus_1829

নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব-পশ্চিম, পুবাইল, গাছা) সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে গাজীপুর মহানগর মহিলা দল (টঙ্গী পূর্ব-পশ্চিম, গাছা, পুবাইল থানা)। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনে এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার।

সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে গাজীপুর মহানগর মহিলা দল (টঙ্গী পূর্ব-পশ্চিম, গাছা, পুবাইল থানা)। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনে এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার।

সভায় বক্তারা নতুন আসন গঠনের জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এখানকার বিপুল ভোটার সংখ্যা বিবেচনা করে নতুন সংসদীয় আসন যুক্ত হওয়ায় এলাকার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, “দলের জন্য আমি বহুবার কারাভোগ করেছি, শারীরিক অসুস্থতা সত্ত্বেও মাঠে থেকেছি। কখনো ১৭ মাস, কখনো ২০ মাস পর্যন্ত জেল খেটেছি। দলের স্বার্থে জান-প্রাণ দিতে আমি প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব। আমাকে যেখানেই কাজে লাগানো হবে, আমি সেখানেই নিষ্ঠার সঙ্গে কাজ করব। নমিনেশন পাওয়া আমার একমাত্র লক্ষ্য নয় — দলের যে কেউ যোগ্য প্রার্থী হলে আমি তার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের দেওয়া ৩১ দফা ও ১৯ দফা কর্মসূচি এবং অন্যান্য লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যেন তরুণ প্রজন্ম তাদের প্রথম ভোট ধানের শীষে দেয়।
অনুষ্ঠানে মহিলা নেত্রীরা আরিফ হাওলাদারের ত্যাগ ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, “তিনি আমাদের জন্য বহুবার জেল খেটেছেন, মামলা মোকাবিলা করেছেন। যদি তিনি নমিনেশন পান, আমরা জীবন বাজি রেখে কাজ করব। আর দলের অন্য কোনো ভালো মানুষ মনোনয়ন পেলে তাকেও সমানভাবে সমর্থন করব।”
সভায় সভাপতিত্ব করেন সুলতানা বেগম কনা, সভাপতি, টঙ্গী পূর্ব থানা মহিলা দল। উপস্থিত ছিলেন—খাদিজা আক্তার বিনা, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর মহিলা দল। সুহেলি সুলতানা, সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর মহিলা দল, সালেহা বেগম, গাছা থানা মহিলা দল, রাবেয়া বেগম, সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা মহিলা দল, মোছাঃ জানু বেগম, সাংগঠনিক সম্পাদক, টঙ্গী পূর্ব থানা মহিলা দল। মোছাঃ হালিমা বেগম, দপ্তর সম্পাদক, টঙ্গী পূর্ব থানা মহিলা দল (কোরআন তেলাওয়াতকারী), এছাড়া রিনা বেগম, সালমা, তাসলিমা, রেখা, মোরশেদা, মমতাজ বেগমসহ বহু নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয় সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক — তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার আরিফ হোসেন হাওলাদারের

আপডেট সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫