ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার ত্রাণ মন্ত্রণালয়ের ৩ টন চাল বিতরণে মানবিক উদ্যোগ: এরশাদনগরে অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে কাউন্সিলর পদপ্রার্থী মো. কামরুল ইসলাম কামু

কাপাসিয়ায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

  • আপডেট সময় : ১০:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ২১৫৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের বিধবা আকলিমা খাতুন পিছুনির আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন কাপাসিয়ার বিএনপির নেতৃবৃন্দ। ৭ এপ্রিল সোমবার দুপুরে বিএনপি নেতৃবৃন্দ সরেজমিনে তিনটি বাড়ির পুড়ে ছাই হয়ে যাওয়া পাঁচটি কক্ষ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। গত ৬ এপ্রিল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে কাপাসিয়া ডিগ্রি কলেজের পশ্চিম পাশের অসহায় বিধবা পিছুনির বাড়িতে আগুন লাগে। এসময় আগুন নিভাতে ছুটে আসেন আশপাশের মানুষ। কিন্ত ঘরের বেড়া ও চালের টিনে আগুন ছড়িয়ে পড়লে ধাউ ধাউ করে জ্বলতে থাকে ঘরের সব আসবাবপত্র। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লেধ পাশের মাহফুজের দুইটি এবং মহসীনের একটি কক্ষ পুড়ে যায়। তাদের চলতে যত ধরনের আসবাবপত্র ও তৈজসপত্র লাগে তার সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তাদের ঘরের মাঝে থাকা একাধিক ফ্রিজ, টেলিভিশন, একটি আলমারি, দুটি খাট, এক বছরের খাবারের চাল, দুই ভরি স্বর্ণের গহনা ও নগদ চার লক্ষ টাকা এবং পোশাক পরিচ্ছদসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মীর মাসুদ করিম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, বিএনপি নেতা মেহেদী হাসান বাচ্চু, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, কৃষকদল নেতা মোজাহিদুল ইসলাম অশ্রু প্রমূখ। এসময় বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন এবং আর্থিক ভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়া ইতিমধ্যে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম আগুনে নিঃস্ব হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাপাসিয়ায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

আপডেট সময় : ১০:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫