ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উজ্জ্বল চন্দ্র বর্মনের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে নাজমুল হোসেন মন্ডল মানুষের পাশে নাজমুল হোসেন মন্ডল, উন্নয়ন ও জনসেবাই যার অঙ্গীকার টঙ্গীতে মাদরাসায় হামলার প্রতিবাদে আলেম-ওলামাদের মানববন্ধন, ৭২ ঘণ্টার আলটিমেটাম সড়কে মৃত্যু ও পঙ্গু হওয়ার মিছিল দীর্ঘ করছে মোটরসাইকেল বাতিল হতে যাচ্ছে শতাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন টঙ্গীর রাজপথে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতৃত্বে নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগর-সদরের পর টঙ্গীতেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সরব উপস্থিতি; তারুণ্যের ঐক্য, সাংগঠনিক তৎপরতা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনের চিত্র যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি, মিছিল ও সমাবেশ যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন

১৭ বছরে যা হয়েছে—তার পুনরাবৃত্তি যেন না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

md younus
  • আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শুক্রবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার সকল দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “গত ১৭ বছরে দেশে যা হয়েছে, তার পুনরাবৃত্তি যেন আর না হয়।”
এসময় দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আসে, তখন আপনাদের হার্ডলাইনে যেতে হবে। আইনশৃঙ্খলার ব্যাপারে প্রধানমন্ত্রীও হার্ডলাইনে আছেন। আপনাদের দলমত দেখার দরকার নেই। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে; তা দেখার প্রয়োজন নেই। কেউ যদি দোষী হয়, তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমি শক্তভাবে আপনাদের বলছি, আপনারা দলমত দেখবেন না। আপনারা যদি দুর্নীতি নির্মূল করতে চান, আইনশৃঙ্খলার অবস্থা ভালো করতে চান, তাহলে আপনাদের নিরপেক্ষ জায়গায় থেকে সবাইকে সমান চোখে দেখে ব্যবস্থা নিতে হবে। সরকারের পক্ষ থেকে এবং সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আপনারা সহযোগিতা পাবেন। আপনারা নিরপেক্ষভাবে যে দোষী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে, বাংলাদেশে আমরা তার আর পুনরাবৃত্তি দেখতে চাই না।”
এর আগে সরকারের ইশতেহার বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেয়া ইশতেহার আমরা অত্যন্ত গুরুত্বসহকারে বাস্তবায়ন করতে চাই। রমজান মাস শুরু হয়েছে, সবার আগে দলমত নির্বিশেষে সকলে রোজা ও শেষে ঈদ পালন করবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে। কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। তবে সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৭ বছরে যা হয়েছে—তার পুনরাবৃত্তি যেন না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬