ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

হজযাত্রীদের সেবায় ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

md younus
  • আপডেট সময় : ০৯:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ২২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ পিএম
facebook sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttonmessenger sharing buttonsharethis sharing button
হজযাত্রীদের সেবায় ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজতর করতে সরকারি ব্যবস্থাপনায় নির্মিত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি অ্যাপটির উদ্বোধন করেন এবং হাজিদের নির্বিঘ্ন হজ পালনে এই অ্যাপের ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন, সে জন্য ‘লাব্বাইক’ অ্যাপ বিরাট ভূমিকা রাখবে। ধর্মকর্ম পালনে সহায়ক নানা ফিচার ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুবিধা থাকায় এই অ্যাপ হজযাত্রীদের একাগ্রচিত্তে ইবাদত করতে বড় সহায়তা দেবে।”

তিনি জানান, চলতি বছর হজ পালন শুরু থেকেই হজযাত্রীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আগামী বছর থেকে যেন হজে যাওয়ার চিন্তা-ভাবনার প্রাথমিক পর্যায় থেকেই অ্যাপটি ব্যবহার করা শুরু হয়, সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রফেসর ইউনূস আরও বলেন, “হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের চেয়ে উন্নত, তাদের কাছ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করতে হবে এবং যেসব দেশে এমন সুবিধা নেই, তাদের বিনামূল্যে ‘লাব্বাইক’ অ্যাপের কারিগরি সহায়তা প্রদান করা হবে।” তিনি ভবিষ্যতে অ্যাপটি আরও সহজতর ও ত্রুটিমুক্ত করার পরামর্শ দেন।

প্রধান উপদেষ্টা জানান, এই অ্যাপ চালু হওয়ার ফলে শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানই সহজ হবে না, সৌদি আরবে চলাফেরা এবং স্বাস্থ্যসেবা গ্রহণও দুশ্চিন্তামুক্ত হবে। একই অনুষ্ঠানে তিনি হজযাত্রীদের জন্য ‘হজ প্রিপেইড কার্ড’ এবং ‘হজ রোমিং প্যাকেজ’ সুবিধারও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়‍্যব।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা ‘লাব্বাইক’ অ্যাপ তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান এবং দেশের হজ ব্যবস্থাপনায় এই প্রযুক্তির নতুন যুগের সূচনা বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হজযাত্রীদের সেবায় ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫