মসজিদ–মাদরাসায় এতিম শিশু, স্থানীয় জনতা ও দলের নেতা–কর্মীদের সঙ্গে মিলাদ, দোয়া, দরুদ পাঠ; এলাকায় প্রশংসার জোয়ার
হজযাত্রার আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও গাজীপুরবাসীর শান্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করলেন সরকার জাবেদ আহমেদ আহমেদ সুমন
- আপডেট সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ২১৯১ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালন করতে দেশত্যাগের আগে গাজীপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন নিজ এলাকা জুড়ে একাধিক মিলাদ, দোয়া ও দরুদ পাঠের আয়োজন করেন। এতে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী, এলাকার যুবসমাজ, মসজিদের মুসল্লি, মাদরাসার হাফেজ ছাত্র এবং দলের অসংখ্য নেতা–কর্মী অংশ নেন। বিশেষভাবে তিনি এতিম শিশুদের নিয়ে আলাদা দোয়া করান, যেখানে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।

দোয়া মাহফিলগুলোতে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “আমাদের মা, আমাদের গণতন্ত্রের প্রতীক, বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ সারা দেশের মানুষের হৃদয়ের দাবি। পবিত্র হজে গিয়ে আমি প্রথম দোয়া করব তার জন্য। পাশাপাশি গাজীপুরবাসীর শান্তি, নিরাপত্তা, সুখ, সমৃদ্ধিই হবে আমার মূল প্রার্থনা।”
টঙ্গী পূর্ব থানা ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে তিনি মসজিদে, মাদরাসায় এবং বাড়ি–বাড়ি গিয়ে দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিলাদে অংশ নেন। উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা আল্লাহর রহমত ও শান্তি কামনায় একত্রে দরুদ ও তাসবিহ পাঠ করেন।
স্থানীয়দের মতে, সামাজিক দায়িত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে সুমনের এই উদ্যোগ একজন সত্যিকারের মানবিক নেতার পরিচয় বহন করে। এলাকার মানুষের দোয়া ভাগ করে নেওয়া, এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং দলীয় নেতা–কর্মীদের সঙ্গে একাত্মতায় মিলাদ–দোয়া আয়োজন করায় তার প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে সরকার জাবেদ আহমেদ সুমনের এই মানবিক ও ধর্মপ্রাণ উদ্যোগকে একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।



















