সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে হাজারো নেতাকর্মীর জনস্রোত, নেতৃত্বে জাবেদ আহমেদ সুমন
টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬২৫ বার পড়া হয়েছে

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে টঙ্গীর রাজপথে সৃষ্টি হয় জনস্রোত।

টঙ্গী বাজার থেকে শুরু হওয়া মিছিলটি স্টেশন রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টঙ্গী রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে সড়কের দুই পাশে উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে টঙ্গীর রাজপথ। কর্মসূচিতে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন। তাঁর নেতৃত্বে থানা বিএনপি, মহিলা দল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্লোগানে মুখর রাজপথ, মিছিল থেকে নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের দেওয়া স্লোগানের মধ্যে ছিল, “লীগ ধর, একটা একটা জেলে ভর” ”আওয়ামী লীগ ধর জেলে ভর” এবং “আওয়ামী লীগের স্থান এই দেশে ঠাঁই পাবে না।” এসব স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা তাদের রাজনৈতিক প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাস ও নৈরাজ্যের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। সাত দিনের কর্মসূচি, বক্তারা জানান, সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টানা সাত দিন স্লোগান, মিছিল ও সভার মাধ্যমে কর্মসূচি পালন করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। জাবেদ আহমেদ সুমন বলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরা হবে। এদিনের কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ মিছিলের দৃশ্য দেখা যায়। টঙ্গী বাজার থেকে স্টেশন রোড হয়ে রেলস্টেশন পর্যন্ত পুরো কর্মসূচিজুড়ে ছিল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। বিপুল মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক তৎপরতার একটি বড় প্রকাশ হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় আসে।


















