ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন শেকড় থেকে মানুষের হৃদয়ে মোঃ সোলাইমান সরকারের গল্প ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি

সুন্দর একটি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই: ধর্ম উপদেষ্টা

  • আপডেট সময় : ০৭:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ২২৮৯ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনাই। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে। আমাদেরকে হানাহানি মারামারি ও কলহ মুক্ত হতে হবে। আজ আপনি জুলুম করলে কালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এক ঈদ পুর্ণমিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।

বিকেলে ধর্ম উপদেষ্টা বাঁশখালী পৌরসদরের জলদীতে অসুস্থ উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা নুরুল হক সুজিশকে দেখতে তার বাসায় যান।

এসময় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, পৌরসভা হেফাজতে ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান ও উপজেলা হেফাজতের সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন জসিম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুন্দর একটি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫