শিক্ষা উন্নয়নে তরুণ সমাজসেবকের দায়িত্ব গ্রহণে আশাবাদী এলাকাবাসী
সরকার শাহানুর ইসলাম রনি সরকার এডহক সভাপতি মনোনীত
- আপডেট সময় : ০১:৩১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ২১৩০ বার পড়া হয়েছে

শিক্ষা উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার শাহানুর ইসলাম রনি সরকারকে গাজীপুর সদরের ঐতিহ্যবাহী হায়দারাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার স্মারক নম্বর বিদ্যালয় শাখা/DAZIPUR/1000/ এবং তারিখ ০৭ জুলাই ২০২৫ অনুযায়ী গঠিত এই এডহক কমিটি আগামী ছয় মাস মেয়াদে কার্যকর থাকবে। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আহমিদুর রহমান মাহির মুথা।
সরকার শাহানুর ইসলাম রনি সরকার, আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম সরকারের সুযোগ্য সন্তান। তরুণ এই সমাজসেবক গাজীপুর মহানগরের একজন উদীয়মান নেতা হিসেবে ইতিমধ্যেই শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশংসিত হয়েছেন। এই মনোনয়ন তার দীর্ঘদিনের কাজের স্বীকৃতি এবং শিক্ষাক্ষেত্রে দায়বদ্ধতার প্রতিচ্ছবি।
নবনিযুক্ত সভাপতি রনি সরকার এক আবেগঘন স্ট্যাটাসে লেখেন, “আলহামদুলিল্লাহ, আমাকে হায়দারাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। লেখাপড়ার মানোন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
তিনি এ দায়িত্বকে কেবল একটি পদ নয়, বরং একটি নৈতিক ও সমাজিক অঙ্গীকার হিসেবে দেখছেন বলেও জানান।
ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ, “শিক্ষার নতুন দায়িত্বে বড় চাচার দোয়া ও অনুপ্রেরণাই সবচেয়ে বড় শক্তি” – সরকার রনি, এডহক সভাপতি মনোনীত হওয়ার পর বড় চাচা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সরকার শাহানুর ইসলাম রনি সরকার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন টঙ্গীর ঐতিহ্যবাহী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মুতালিব স্যার।

“হায়দারাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বড় চাচা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা # হাসান_উদ্দিন_সরকার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে।”
কমিটি গঠনের তারিখ: ০৭ জুলাই ২০২৫, সভাপতি: সরকার শাহানুর ইসলাম রনি সরকার, সদস্য সচিব: আহমিদুর রহমান মাহির মুথা (প্রধান শিক্ষক), মেয়াদ: ৬ মাস, বিদ্যালয়: হায়দারাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর।





















