ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

এরশাদনগরে পরপর দুই ভয়াবহ হামলা: দোষীরা ধরাছোঁয়ার বাইরে, এলাকাবাসীর উত্তাল প্রতিবাদ

সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ, অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে একজোট এরশাদনগরবাসী

md younus
  • আপডেট সময় : ১১:২৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ২১৩৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরে পরপর দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ষাটোর্ধ্ব বৃদ্ধের ওপর নির্মম হামলা ও এক ইলেকট্রিশিয়ান যুবকের ওপর হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার মূল অভিযুক্তরা রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মেয়ে বাবার পায়ে ব্যথার মলম লাগাচ্ছেন

বৃদ্ধ মোস্তফা সরদারের ওপর নির্মম হামলা : গত ১৫ জুন ভোরে ফজরের নামাজ শেষে বাসায় ফেরার পথে এরশাদনগর ১নং ব্লকের চায়ের দোকানের সামনে ৬২ বছর বয়সী মোঃ মোস্তফা সরদার দুর্বৃত্তদের হামলার শিকার হন। তারা ধারালো সুইচগিয়ার, এসএস পাইপ ও লোহার রড দিয়ে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। লুট করে নেয় ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি। চিৎকার শুনে এগিয়ে আসা আত্মীয় লুৎফর মিয়াকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ইলেকট্রিশিয়ান রনিকে হত্যাচেষ্টা : ১৪ এপ্রিল রাতে চা খেতে গিয়ে একই এলাকার ৩২ বছর বয়সী রনি মিয়াকে দুর্বৃত্তরা চাপাতি ও ছোড়ার আঘাতে গুরুতর জখম করে। মাথা, গলা, পেট ও পায়ে রক্তাক্ত জখম নিয়ে তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা তার কাছ থেকে ছিনিয়ে নেয় ৭,২০০ টাকা ও একটি মোবাইল ফোন।
অপরাধীদের রাজনৈতিক আশ্রয় ও পুলিশের নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ : এলাকাবাসীর অভিযোগ, উভয় ঘটনার পেছনে একই অপরাধী চক্র জড়িত। তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছে। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থেকে বারবার আইনের ফাঁক গলে পালিয়ে যাচ্ছে তারা। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে না পারায় জনমনে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

মানববন্ধনে উত্তাল এরশাদনগর, এই দুই হামলার প্রতিবাদে স্থানীয়রা একাধিক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। “খুনিদের ফাঁসি চাই—এক রশিতে ফাঁসি চাই” স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা।

মানববন্ধনে অংশ নেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু, বিএনপির প্রভাবশালী নেতা মজিবুর মাষ্টার, মোঃ নূরুল ইসলাম স্বপন, মোঃ মিরাজ মিয়া, মোঃ সোহাগ, মোঃ বিল্লাল, শিল্পী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কামরুল ইসলাম কামুর হুঁশিয়ারি বার্তা দিয়ে মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু বলেন, “এই এলাকায় চোর, ছিনতাইকারী কিংবা সমাজবিরোধীদের কোনো স্থান নেই। আমরা এদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিব। কেউ যদি অপরাধীদের চেনে, তাহলে ধরুন ও পুলিশের হাতে তুলে দিন। প্রয়োজনে জীবন দিবেন, চোরকে আশ্রয় দেবেন না। আমরা যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করব।”
প্রত্যক্ষদর্শীর বিবৃতি: “ওরা রনিকে খুন করতে এসেছিল” চাঁদপুর সাকি নামের এক প্রত্যক্ষদর্শী জানান,
“রনির ওপর হামলার সময় আমি কাছেই ছিলাম। ওরা তাকে মেরে ফেলতে এসেছিল। মোস্তফা সরদারের মতো একজন ভদ্র বৃদ্ধের ওপর এমন আক্রমণ সহ্য করা যায় না। এর ন্যায়বিচার চাই।”
পুলিশ প্রশাসনের বক্তব্য এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদুল ইসলাম বলেন,
“আমরা দুটি ঘটনাতেই মামলা নিয়েছি। অভিযুক্তদের গ্রেফতারে কাজ চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। কেউ যেন আইন হাতে না নেয়, সেই অনুরোধও জানাচ্ছি।”
সমাপনী বার্তা, এই প্রতিবেদন কেবল দুটি হামলার বিবরণ নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ এবং অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এক বাস্তব উদাহরণ। এরশাদনগরের জনগণ এখন ভয় নয়—প্রতিবাদের ভাষায় ঐক্যবদ্ধ।
নিরাপত্তা নিশ্চিত করা এখন শুধু পুলিশের কাজ নয়—সমাজের প্রতিটি সচেতন নাগরিককেও হতে হবে সাহসী, সতর্ক ও সংগঠিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এরশাদনগরে পরপর দুই ভয়াবহ হামলা: দোষীরা ধরাছোঁয়ার বাইরে, এলাকাবাসীর উত্তাল প্রতিবাদ

সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ, অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে একজোট এরশাদনগরবাসী

আপডেট সময় : ১১:২৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫