ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচার–বিভ্রান্তিকর সংবাদে হতাশা প্রকাশ; কোরআনে ঘোষিত ‘সত্য প্রতিষ্ঠার’ আহ্বানকে সামনে রেখে সোহেলী নাজনীনের প্রতিবাদ—“আমি কারও অবৈধ সুবিধা দিই না, আল্লাহর নামে বলছি—সত্যের পথে থাকব, ইনশাআল্লাহ”

“সত্যের পথে অটল সোহেলী নাজনীন: জন্ম নিবন্ধন শাখাকে স্বচ্ছ রাখতে দালালচক্রের বিরুদ্ধে এক দৃঢ় মানবিক প্রহরী”

md younus
  • আপডেট সময় : ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২৪৫৬ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা সোহেলী নাজনীন জন্ম নিবন্ধন শাখায় স্বচ্ছতা ফিরিয়ে আনার সংগ্রামে দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে সাম্প্রতিক অপপ্রচারের বিরুদ্ধে আত্মমর্যাদা ও সত্যের পক্ষের উচ্চারণ করেছেন। ভোরের পাতা অনলাইন পত্রিকার বিভ্রান্তিকর সংবাদে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “যেখানে সত্য আছে, সেখানে ভয় নেই। আল্লাহ বলেছেন—‘সত্যকে সত্য বল, মিথ্যাকে মিথ্যা বল।’ আমি সেই নির্দেশই অনুসরণ করি।”
কোরআন হাদিসের আলোকে সোহেলীর অবস্থান: ‘সত্যের পক্ষে দাঁড়ানো ঈমানের শাখা’
সোহেলী নাজনীন বলেন, “কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সত্যকে ঢেকে রেখো না এবং মিথ্যা বলো না।’ (সুরা বাকারা) আমি এই শিক্ষাকে জীবনব্রত করেছি। জন্ম নিবন্ধন শাখায় আমি শুধুই নিয়ম, ন্যায় এবং মানুষের সেবা নিশ্চিত করি।” তিনি আরও বলেন, “রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, সে জাহান্নামী কাজ করে।’
যারা মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে, তারা শুধু আমাকে নয়, সাধারণ মানুষের সেবাকেও বাধাগ্রস্থ করছে।”
সোহেলী নাজনীন অভিযোগ করেন, “পুরোনো দালাল-শকুনেরা জন্ম নিবন্ধন শাখাকে তাদের অবৈধ আয়–বাণিজ্যের ঘাঁটি বানাতে চায়। আমি তাদের সেই পথ বন্ধ করে দিয়েছি বলেই আমাকে টার্গেট করা হয়েছে।” তিনি আরও বলেন, “মিথ্যা অভিযোগ, অপপ্রচার, টাকা দিয়ে সাংবাদিকদের দিয়ে নিউজ, এসবই দালালচক্রের শয়তানি কাজ। কিন্তু আল্লাহ বলেন ‘সত্য মিথ্যাকে ধ্বংস করে দেয়।’ (সুরা আল-ইসরা)
গরিব–অসহায় মানুষের পাশে সোহেলী নাজনীন, তিনি জানান, “গরিব, বয়স্ক ও অসহায় মানুষের জন্ম নিবন্ধন আমি নিজের টাকা দিয়ে অনলাইনে ফরম করিয়ে দিয়েছি এবং তাদের সেবা করিয়েছি অসংখ্যবার। কেউ ঘুষ দেয়নি, কেউ দিতে পারেও না। উপযুক্ত কাগজপত্র থাকলে তাদের নিবন্ধন করে দিই আল্লাহর সন্তুষ্টির জন্য।”
তার কণ্ঠে দৃঢ়তা, “যদি প্রমাণ করতে পারে যে আমি ‘এক টাকা’ ঘুষ নিয়েছি, আমি বিচার মেনে নেব। কিন্তু মিথ্যা দিয়ে সম্মানহানি হতে দেব না।”
সিটি কর্পোরেশন সূত্র: ‘স্বচ্ছতা রক্ষায় প্রশাসনের আস্থাভাজন সোহেলী’ প্রশাসক শরফ উদ্দিন আহম্মদ চৌধুরী, এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম এবং প্রশাসনিক প্রধান তারা বিবেচনা করে জন্ম নিবন্ধন শাখাকে দীর্ঘদিনের দালালচক্রের হাত থেকে মুক্ত করতে সোহেলী নাজনীনকে দায়িত্ব দেন।
সূত্র জানায়, “তিনি দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় দালালচক্র অস্থির হয়ে ওঠে।”
সত্যের প্রদীপ হাতে অন্ধকারের বিরুদ্ধে একা সংগ্রামী, জন্ম নিবন্ধন শাখার দৈনন্দিন কর্মচঞ্চলতার ভেতর দাঁড়িয়ে তিনি যেন এক আলোকবর্তিকা। স্বার্থান্বেষী শক্তির বিরুদ্ধে তার দৃঢ়তা যেন, ন্যায়বিচারের বাগানে দাঁড়িয়ে থাকা এক অটল বৃক্ষ,
যাকে ঝড় কাঁপাতে পারে, কিন্তু উপড়ে ফেলতে পারে না।
তার মুখে উচ্চারণ “আল্লাহ সহায় থাকলে সত্যের পথ থেকে আমি সরব না। দোয়া চাই,যাতে ন্যায় প্রতিষ্ঠার লড়াই ভারসাম্যের সঙ্গে চালিয়ে যেতে পারি।”
গণমাধ্যমের প্রতি আহ্বান: সোহেলী নাজনীন বলেন, “সত্য যাচাই করে সংবাদ পরিবেশন করা সাংবাদিকতার মূলনীতি। মিথ্যা সংবাদে মানুষ বিভ্রান্ত হয়, একজন নারীর ইজ্জতহানি হয়, পরিবার মানসিক কষ্ট পায়। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, তথ্য যাচাই করে সংবাদ করুন।” তিনি বলেন, “সত্য কষ্ট দেয়, কিন্তু পরাজিত হয় না। মিথ্যা যত উঁচু হয়ে দাঁড়াক, একদিন ভেঙে পড়ে। আল্লাহর উপর ভরসা রেখে মানুষের সেবা করে যাব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপপ্রচার–বিভ্রান্তিকর সংবাদে হতাশা প্রকাশ; কোরআনে ঘোষিত ‘সত্য প্রতিষ্ঠার’ আহ্বানকে সামনে রেখে সোহেলী নাজনীনের প্রতিবাদ—“আমি কারও অবৈধ সুবিধা দিই না, আল্লাহর নামে বলছি—সত্যের পথে থাকব, ইনশাআল্লাহ”

“সত্যের পথে অটল সোহেলী নাজনীন: জন্ম নিবন্ধন শাখাকে স্বচ্ছ রাখতে দালালচক্রের বিরুদ্ধে এক দৃঢ় মানবিক প্রহরী”

আপডেট সময় : ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫