গাজীপুরের মাঠের মানুষ রাকিব উদ্দিন সরকার পাপ্পু: জনতার ভালোবাসা ও বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের প্রত্যাশা
ষড়যন্ত্রের অন্ধকার পেরিয়ে আলোয় ফেরার স্বপ্ন
- আপডেট সময় : ০১:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২১২৫ বার পড়া হয়েছে

(সূরা আল আনফাল, আয়াত ৩০) حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী।)
জনতার নেতা, রাজপথের সৈনিক, গাজীপুরের জনপদে রাজনীতির মাঠে এক অচেনা নয়, বরং পরীক্ষিত নাম—রাকিব উদ্দিন সরকার পাপ্পু। তিনি জনগণের মাঝে বেড়ে ওঠা এক রাজনৈতিক কর্মী, যিনি রাজপথে মিছিল-মিটিং থেকে শুরু করে মানুষের দুঃখ-দুর্দশার পাশে দাঁড়িয়েছেন নিরলসভাবে। আওয়ামী লীগের দুঃসময়ে যখন ভয়-ভীতি অনেককেই থামিয়ে দিয়েছিল, তখনও পাপ্পু সরকার ছিলেন নির্ভীক, অকুতোভয়।
ষড়যন্ত্রের শিকার কিন্তু পরাজিত নন, এক সময় ষড়যন্ত্র করে তাঁকে দলীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে দূরে রাখা হয়েছিল। তবে আজ প্রমাণিত—সেসব অভিযোগ ছিল মিথ্যা, ছিল মনগড়া। ষড়যন্ত্র তাকে সময়িকভাবে আঘাত করেছে, কিন্তু জনগণের হৃদয় থেকে সরাতে পারেনি। বরং সাধারণ মানুষের কাছে তিনি আজ আরও আপন, আরও বিশ্বাসযোগ্য।
ভালো-মন্দের মিশ্র মানবিক চরিত্র : রাজনীতিতে যেমন সাফল্য আছে, তেমনি বিতর্কও আছে। পাপ্পু সরকারের ক্ষেত্রেও তা সত্য। কিন্তু তাঁর জীবনের বড় গুণ হলো—তিনি ভুল থেকে শিক্ষা নেন। তিনি সংকটে পিছিয়ে যান না। তিনি মাটির মানুষ, দুঃখী মানুষের কণ্ঠস্বর।
অপরাধ দমনে তাঁর দৃষ্টি : তিনি মনে করেন, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস বন্ধ করতে হলে শুধু আইন নয়, চাই সামাজিক আন্দোলন। কঠোর আইন প্রয়োগ। যুব উন্নয়ন ও কর্মসংস্থান। পারিবারিক শিক্ষা ও নৈতিকতা। দুর্নীতি দমন ও স্বচ্ছ প্রশাসন।
জনগণের সাহসী অংশগ্রহণ : এভাবেই সম্ভব গাজীপুরসহ গোটা দেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা।
আজ বিএনপির পুনর্গঠনের সময়। দলে শৃঙ্খলা ফেরাতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ভবিষ্যতের জন্য প্রয়োজন—জনগণের বিশ্বাস অর্জন করা নেতাদের স্বীকৃতি দেওয়া। গাজীপুরের জনগণ বিশ্বাস করে, রাকিব উদ্দিন সরকার পাপ্পুই সেই নেতা যিনি ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে আলোর দিশা দেখাবেন।
তিনি অন্ধকার রাতে ভোরের আলো,
তিনি ক্লান্ত মিছিলের শেষের আশ্বাস।
তিনি গাজীপুরের মাটির গন্ধ,
তিনি তৃণমূল কর্মীর শ্লোগানের প্রতিধ্বনি।
আজ গাজীপুরের তৃণমূল কর্মীরা এক কণ্ঠে বলছে— “নমিনেশন দাও—পাপ্পু সরকারকে।”
কারণ তারা জানে, এই নেতা মাঠ ছেড়ে যায় না, এই নেতা দুঃসময়ে পালায় না।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, কেন্দ্রীয় নেতারা—যদি তৃণমূলের এই ভালোবাসা ও প্রত্যাশা দেখেন, তবে বুঝবেন—এই মাটির মানুষকে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে প্রয়োজন।
ষড়যন্ত্রের আঁধার যত গভীরই হোক, আলো আসবেই। গাজীপুরের জনতার প্রার্থনা—“পাপ্পু সরকারকে আবারও স্বীকৃতি দিন, নমিনেশন দিন, বিজয় আমাদেরই হবে—ইনশাআল্লাহ।”











