ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে মৃত্যু ও পঙ্গু হওয়ার মিছিল দীর্ঘ করছে মোটরসাইকেল বাতিল হতে যাচ্ছে শতাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন টঙ্গীর রাজপথে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতৃত্বে নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগর-সদরের পর টঙ্গীতেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সরব উপস্থিতি; তারুণ্যের ঐক্য, সাংগঠনিক তৎপরতা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনের চিত্র যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি, মিছিল ও সমাবেশ যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল

আন্তর্জাতিক শ্রমিক দিবসে মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা, ন্যায্য মজুরি, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় তিন দফা প্রতিশ্রুতি

শ্রমিকের ঘামে গড়া উন্নয়ন: ৪৩নং ওয়ার্ডে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতের অঙ্গীকার নাজমুল হোসেন মন্ডলের

md younus
  • আপডেট সময় : ০৬:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ১৯৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ৪৩নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি বলেন, “শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের বিনিময়েই গড়ে ওঠে আমাদের সমাজ ও রাষ্ট্র। তাদের অবদান ছাড়া কোনো উন্নয়ন কল্পনাও করা যায় না।”
তিনি আরও বলেন, ৪৩ নং ওয়ার্ডের প্রতিটি উন্নয়নমূলক কার্যক্রমে শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শ্রমেই ওয়ার্ড সচল ও প্রাণবন্ত থাকে। শ্রমিকদের তিনি “উন্নয়নের মূল কারিগর” হিসেবে উল্লেখ করেন। শ্রমিকদের অধিকার নিশ্চিতের বিষয়ে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, একটি উন্নত ও শান্তিময় সমাজ গঠনের জন্য সবার আগে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং বিপদ-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
নাজমুল হোসেন মন্ডল তার নির্বাচনী অঙ্গীকারে বিশেষভাবে তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে রয়েছে কর্মজীবী নারীদের নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করা, শ্রমজীবী মানুষের জন্য সুলভ ও দ্রুত স্বাস্থ্যসেবা চালু করা এবং দুর্ঘটনা বা অসুস্থতার সময় সহায়তার জন্য একটি বিশেষ তহবিল গঠন।
তিনি বলেন, “আমাদের মা-বোনেরা যারা বিভিন্ন কারখানা ও কর্মক্ষেত্রে কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।” পাশাপাশি শ্রমিকদের জন্য সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করাকে তিনি তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। বক্তব্যের শেষে তিনি ৪৩নং ওয়ার্ডের সকল শ্রমজীবী মানুষের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “কোনো শ্রমজীবী মানুষ যেন অবহেলিত না থাকে, সেটিই আমার লক্ষ্য। আপনারা ভালো থাকলে ওয়ার্ড ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে।”
উল্লেখ্য, মহান শ্রমিক দিবস উপলক্ষে “আমি একজন শ্রমিক এবং এই পরিচয়ে আমি গর্বিত” শহীদ জিয়ার এই উক্তিও তুলে ধরা হয়, যা শ্রমজীবী মানুষের মর্যাদা ও সম্মানকে আরও জোরালোভাবে তুলে ধরে। মহান ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল মেহনতি মানুষের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলাদেশ জিন্দাবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্তর্জাতিক শ্রমিক দিবসে মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা, ন্যায্য মজুরি, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় তিন দফা প্রতিশ্রুতি

শ্রমিকের ঘামে গড়া উন্নয়ন: ৪৩নং ওয়ার্ডে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতের অঙ্গীকার নাজমুল হোসেন মন্ডলের

আপডেট সময় : ০৬:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬