ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উজ্জ্বল চন্দ্র বর্মনের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে নাজমুল হোসেন মন্ডল মানুষের পাশে নাজমুল হোসেন মন্ডল, উন্নয়ন ও জনসেবাই যার অঙ্গীকার টঙ্গীতে মাদরাসায় হামলার প্রতিবাদে আলেম-ওলামাদের মানববন্ধন, ৭২ ঘণ্টার আলটিমেটাম সড়কে মৃত্যু ও পঙ্গু হওয়ার মিছিল দীর্ঘ করছে মোটরসাইকেল বাতিল হতে যাচ্ছে শতাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন টঙ্গীর রাজপথে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতৃত্বে নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগর-সদরের পর টঙ্গীতেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সরব উপস্থিতি; তারুণ্যের ঐক্য, সাংগঠনিক তৎপরতা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনের চিত্র যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি, মিছিল ও সমাবেশ যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই গাড়িবোমায় রুশ জেনারেল নিহত

md younus
  • আপডেট সময় : ০৬:৩৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ২৩১৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে মস্কোয় পৌঁছেছেন। শুক্রবার তার এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ঊর্ধ্বতন এক রুশ জেনারেল। রাশিয়া কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। খবর বিবিসির
রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপ-প্রধান কমান্ডার জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক।
বাসার কাছে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল। সামরিক ওই কমান্ডার গাড়ির কাছে হেঁটে আসার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
বিবিসি জানায়, রুশ এই কমান্ডার ছিলেন ক্রেমলিনপন্থি। তিনি রাশিয়ায় থাকা ইউক্রেইনীয়দের হামলার নিশানা হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়া গত বুধবার দিবাগত রাতে ইউক্রেইনের রাজধানী কিইভে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রুশ সামরিক কমান্ডার হত্যার এ ঘটনা ঘটল।
তাছাড়া, কিইভে এই হামলার পরই ট্রাম্পের দূত উইটকফ রাশিয়া সফরে গেছেন পুতিনের সঙ্গে কথা বলতে। ট্রাম্প এর আগে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হামলা থামাতে বলে শান্তি চুক্তি করার আহ্বান জানিয়েছিলেন।
তারপরই তার পক্ষ থেকে রাশিয়ায় উইটকফের এই সফর। শুক্রবার দিনশেষে পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বছর পুতিনের সঙ্গে এটি হতে চলেছে তার চতুর্থ বৈঠক।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেইন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাশিয়া প্রস্তুত। যদিও কিছু বিষয় এখনও সুরাহা করার আছে।
তবে ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি এরই মধ্যে হয়েছে। আর আগামী কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই গাড়িবোমায় রুশ জেনারেল নিহত

আপডেট সময় : ০৬:৩৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫