সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর তাঁতি দল
শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বার্তা দিলেন সভাপতি তাজুল ইসলাম বেপারী
- আপডেট সময় : ০২:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৮২ বার পড়া হয়েছে

সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর তাঁতি দল। মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। কর্মসূচিতে মহানগর তাঁতি দলের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, ইজ্জত আলী, আলহাজ্ব আকবর হোসেন, দপ্তর সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়া ও নয়ন গাজীসহ মহানগর ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় গাজীপুর মেট্রো, গাছা, পূর্ব, পশ্চিম ও পুবাইল থানা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম আপন, ওসমান গনি, নজরুল ইসলাম, সোহেল সিদ্দিকী, আব্দুল হাই, মনোয়ার হোসেন খোকন, সোহেল রানা, রাশেদুল ইসলাম রাশেদ ও এনামুল হকসহ অনেকে। বক্তব্যে নেতারা জানান, রাজনৈতিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারা নৈরাজ্য ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থানের কথা বলেন।
সভাপতি তাজুল ইসলাম বেপারী বলেন, রাজনীতির মাঠে প্রতিবাদ থাকবে, কর্মসূচি থাকবে; তবে জনদুর্ভোগ সৃষ্টি নয়, শান্তিপূর্ণ ও শৃঙ্খলিত কর্মসূচির মধ্য দিয়েই রাজনৈতিক বক্তব্য তুলে ধরতে হবে। কোনো অপরাধ সংঘটিত হলে তার প্রতিকার হতে হবে আইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে। নেতাকর্মীদের উপস্থিতিতে টঙ্গীর রাজপথে অনুষ্ঠিত এ কর্মসূচি মহানগর তাঁতি দলের সাংগঠনিক তৎপরতা ও ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির নতুন বার্তা হিসেবে দেখা দিয়েছে।


















