ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে জনসম্পৃক্ততা কর্মসূচি, জনগণকে আহ্বান— “৩১ দফা পড়ুন, বুঝুন, সন্তানদের শেখান”

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে লিফলেট বিতরণ

md younus
  • আপডেট সময় : ০৭:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২২৩৭ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে গাজীপুরে এক জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার। লিফলেট বিতরণের সময় তিনি পথচারী, দোকানদার, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের হাতে ৩১ দফা সংবলিত লিফলেট তুলে দেন এবং সবাইকে তা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান।
আরিফ হোসেন হাওলাদার বলেন, “আমাদের ৩১ দফার প্রতিটি বিষয় দেশের সাধারণ মানুষের কল্যাণ, ন্যায়বিচার, প্রশাসনিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রণীত। সবাই এই দফাগুলো ভালোভাবে জানুন, সন্তানদের শেখান—যাতে আগামী প্রজন্ম বুঝতে পারে আমরা কেমন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই।”
তিনি আরও বলেন, “ধানের শীষ আমাদের গরিব-দুঃখী মানুষের প্রতীক। এই প্রতীকই স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামের প্রতীক। সবাই ধানের শীষে ভোট দিন, আল্লাহর কাছে দোয়া করুন, দেশের কল্যাণে একসঙ্গে কাজ করুন।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন মিঠু, যুবদল নেতা জুলফিকার, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেন, জসিম উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লিফলেটের মাধ্যমে জনগণের মাঝে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার মূল বার্তা-গণতন্ত্র পুনরুদ্ধার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা, প্রশাসনিক সংস্কার ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা-ছড়িয়ে দেওয়া হয়। আরিফ হোসেন হাওলাদার বলেন, “রাষ্ট্র মেরামতের এই কর্মসূচি কেবল একটি রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি একটি জাতীয় অঙ্গীকার। জনগণই হবে পরিবর্তনের প্রধান শক্তি। আমরা জনগণের মতামত শুনছি, পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি—কারণ রাষ্ট্র মেরামতের কাজ জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়।” লিফলেট বিতরণ শেষে স্থানীয় জনগণ আরিফ হাওলাদারের উদ্যোগের প্রশংসা করে বলেন, তিনি সত্যিকারের জননেতা, যিনি মাঠে নেমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে জনসম্পৃক্ততা কর্মসূচি, জনগণকে আহ্বান— “৩১ দফা পড়ুন, বুঝুন, সন্তানদের শেখান”

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৭:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫