ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প মানুষের পাশে থাকার অঙ্গীকারে এক চিকিৎসকের পথচলা টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সাথে যাচ্ছেন ফখরুল-তাহেরসহ ৪ রাজনীতিবিদ

md younus
  • আপডেট সময় : ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১১৭ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে তার সঙ্গে চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার এ তথ্য জানান।
তৌহিদ হোসেন বলেন, “আমরা এমন এক পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব রাজনৈতিক নেতাদের কাছেই যাবে। সেই কারণে প্রতিনিধিদলে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তিনি জানিয়েছেন, সফরসঙ্গী রাজনীতিবিদরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তবে রাজনৈতিক নেতাদের বাইরে পুরো প্রতিনিধিদলে কতজন থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। অনেক বৈঠকের সময়সূচি শেষ মুহূর্তে পরিবর্তিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি ও সুনামের কারণে বিভিন্ন বিশ্বখ্যাত সংবাদমাধ্যম তার সাক্ষাৎকার নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পরিসর আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত থাকবে নিউইয়র্ক পুলিশ।
প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন। সেখানে জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে গৃহীত সংস্কার পদক্ষেপ, সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে আশা করা যাচ্ছে।
এছাড়া তার বক্তব্যে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ, সম্পদ পাচার রোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তি হস্তান্তর, এবং ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু স্থান পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সাথে যাচ্ছেন ফখরুল-তাহেরসহ ৪ রাজনীতিবিদ

আপডেট সময় : ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫