ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

সমাজসেবক, বিজয় বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা

মানবিকতা, নেতৃত্ব ও সেবার প্রতীক পীরজাদা আলহাজ্ব মোঃ নোয়াব আলী

md younus
  • আপডেট সময় : ০৮:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১৮৮৩ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডে দীর্ঘদিনের সমাজসেবক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও মানবিক নেতৃত্বের প্রতীক আলহাজ্ব পীরজাদা মোহাম্মদ নোয়াব আলী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে এলাকাজুড়ে তার সম্ভাব্য প্রার্থীতা নিয়ে ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তিনি শুধু একজন রাজনৈতিক সম্ভাব্য প্রার্থী নন, বরং দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়ানো একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে পরিচিত। এলাকার সাধারণ মানুষ, গরিব-দুঃখী, এতিম-মিসকিন ও অসহায় মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
পীরজাদা মোহাম্মদ নোয়াব আলী একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাজী মোহাম্মদ রফিক মিয়া, মাতা হাজী আম্বিয়া খাতুন এবং দাদা মরহুম সাহেব আলী। তাদের পরিবার বহু আগে থেকেই টঙ্গীর দেওরা মুদাফা ও চেরাগ আলী এলাকায় প্রভাবশালী ও জমিদার বংশ হিসেবে সুপরিচিত।
পরিবারের ঐতিহ্য অনুযায়ী তারা সবসময় সমাজের মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে পরিবারের আরেক সম্মানিত ব্যক্তি হাজী তোফাজ্জল হোসেন গাজীপুর ও টঙ্গী অঞ্চলের বিএনপির বহু নেতা-নেত্রীর অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক নেতা-কর্মীদের উপদেষ্টা ও জ্ঞানী ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। যখনই কোনো সমস্যা দেখা দিত, নেতা-কর্মীরা তার কাছে ছুটে যেতেন এবং তিনি বিচক্ষণতার সঙ্গে পরামর্শ দিয়ে সমাধানের পথ দেখাতেন।
এই ঐতিহ্যবাহী পরিবার থেকেই উঠে আসা পীরজাদা মোহাম্মদ নোয়াব আলীও মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বর্তমানে বিজয় বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক এবং টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক সমাজের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। সাংবাদিকদের বিপদ-আপদে তিনি সবসময় পাশে দাঁড়ান বলে সহকর্মীদের কাছে তিনি “সাংবাদিকবান্ধব মানুষ” হিসেবে পরিচিত।
শুধু গণমাধ্যম নয়, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রেও তার অবদান রয়েছে। তিনি হাজী কছিম উদ্দিন কলেজের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি নিয়মিত অনুদান প্রদান করেন।
একসময় এই অঞ্চলের বহু ইমাম-মুয়াজ্জিন তার বাড়িতে জাগির থেকে দায়িত্ব পালন করতেন। এছাড়া দূর-দূরান্ত থেকে আসা অনেক ছাত্র-ছাত্রী টঙ্গীতে পড়াশোনা করার সময় তার বাড়িতে থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। অনেক শিক্ষক ও ছাত্র তার বাসায় থেকে লজিং মাস্টার হিসেবে থেকেছেন।
স্থানীয়রা জানান, পীরজাদা মোহাম্মদ নোয়াব আলীর বাড়ি থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। গরিব-দুঃখী মানুষ, অসুস্থ রোগী বা বিপদগ্রস্ত পরিবার তার কাছে গেলে তিনি সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করেন।
এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এ বিষয়ে পীরজাদা মোহাম্মদ নোয়াব আলী বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, গরিব-দুঃখী মানুষের কল্যাণ এবং তরুণদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই। সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”
স্থানীয় বাসিন্দারা মনে করেন, দীর্ঘদিনের সমাজসেবা, মানবিকতা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবদান এবং সাংবাদিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে পীরজাদা মোহাম্মদ নোয়াব আলী ৫৩নং ওয়ার্ডের মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছেন।
এলাকার সাধারণ মানুষও আশা করছেন, মানবিক ও সেবামূলক এই মানুষটি নির্বাচিত হলে ৫৩নং ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সবশেষে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে মানুষের সেবা করার এই পথ আরও বিস্তৃত করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সমাজসেবক, বিজয় বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা

মানবিকতা, নেতৃত্ব ও সেবার প্রতীক পীরজাদা আলহাজ্ব মোঃ নোয়াব আলী

আপডেট সময় : ০৮:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬