ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার ত্রাণ মন্ত্রণালয়ের ৩ টন চাল বিতরণে মানবিক উদ্যোগ: এরশাদনগরে অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে কাউন্সিলর পদপ্রার্থী মো. কামরুল ইসলাম কামু

টঙ্গীতে ব্যতিক্রমী নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাৎ, পরিবেশবান্ধব রাজনীতির নতুন বার্তা

ফুল নয়, গাছ উপহার দিয়ে এমপি রনির শুভেচ্ছা

md younus
  • আপডেট সময় : ০৯:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৯৬ বার পড়া হয়েছে

গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি টঙ্গীবাসীর সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় টঙ্গীর মধুমিতা সংলগ্ন একটি কনভেনশন হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন। সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব গাজী সালাউদ্দিন এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি আসাদ)।
“ফুল নয়, একটি গাছ উপহার দিন” প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। তবে একটি অনুরোধ, আমাকে ফুলের তোড়া নয়, একটি করে গাছ উপহার দিন।” তিনি ব্যাখ্যা করেন, ফুলের পেছনে খরচ বেশি হলেও তা একদিন পরেই ঝরে যায়। কিন্তু একটি গাছ দীর্ঘদিন বেঁচে থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের উপকারে আসে। তার এই ব্যতিক্রমী ও পরিবেশ সচেতন আহ্বান উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই উদ্যোগটিকে সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক হিসেবে অভিহিত করেন।
উপস্থিত নেতৃবৃন্দদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু ১ নং যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি, মাহাবুব আলম শুকুর বিএনপি নেতা, প্রভাষক বসির উদ্দিন সভাপতি, টঙ্গী পশ্চিম থানা বিএনপি এ.জি.এস সাজেদুল ইসলাম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, (ঢাকা বিভাগ) যুবদল কেন্দ্রীয় কমিটি। জসিম উদ্দিন ভাট, সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর যুবদল। খাদিজা আক্তার বিনা সাধারণ সম্পাদক, মহানগর মহিলা দল, বেনজির আহমেদ পিন্টু যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল, আকবর হোসেন ফারুক সভাপতি, টঙ্গী পূর্ব থানা যুবদল, নাজমুল মন্ডল সদস্য সচিব, টঙ্গী পূর্ব থানা যুবদল, শেখ সুমন সভাপতি টঙ্গী পশ্চিম থানা যুবদল, আজিজুর রহমান টিপু সাধারণ সম্পাদক টঙ্গী পশ্চিম থানা যুবদল, সিরাজুল ইসলাম সাথী সভাপতি, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল, মাহামুদুর হাসান মিরন বিএনপি নেতা, এছাড়াও বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন ও জনসম্পৃক্ত রাজনীতির অঙ্গীকারে সৌজন্য সাক্ষাতে স্থানীয় উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসম্পৃক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন এমপি রনি।
তিনি বলেন, “টঙ্গী ও গাজীপুর-২ আসনকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব এলাকায় রূপান্তর করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
পরিবেশ সচেতন রাজনীতির নতুন বার্তায় নির্বাচনোত্তর এই সৌজন্য সাক্ষাৎ শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং পরিবেশ সচেতনতা ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির এক নতুন বার্তা ছড়িয়ে দিয়েছে টঙ্গীর আকাশে।
ফুলের পরিবর্তে বৃক্ষ উপহার, এই আহ্বানকে ঘিরে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। অনেকেই জানিয়েছেন, ভবিষ্যতের রাজনৈতিক আয়োজনগুলোতেও তারা এই উদ্যোগ অব্যাহত রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টঙ্গীতে ব্যতিক্রমী নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাৎ, পরিবেশবান্ধব রাজনীতির নতুন বার্তা

ফুল নয়, গাছ উপহার দিয়ে এমপি রনির শুভেচ্ছা

আপডেট সময় : ০৯:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬