ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন শেকড় থেকে মানুষের হৃদয়ে মোঃ সোলাইমান সরকারের গল্প

নির্যাতনের ফাঁদে মোছা: মোরশেদা খাতুন

নির্যাতনের ফাঁদে মোছা: মোরশেদা খাতুন: কোথায় যাবে এই অসহায় মা?

md younus
  • আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ২২২৮ বার পড়া হয়েছে

মোছা: মোরশেদা খাতুন, পিতা-মৃত মোঃ আব্দুল খালেক, মাতা আনজু আরা বেগম, কুড়িগ্রাম জেলার নাকেশ্বরী থানার পূর্ব রায়গঞ্জ গ্রামের বাসিন্দা। পরিবারের পছন্দে বিয়ে হয় মোঃ মিজানুর রহমান মিজুর সঙ্গে, যিনি মৃত শাহেদ আলী বেপারীর পুত্র এবং মৃত সুফিয়া বেগমের সন্তান। টঙ্গীর বিয়ের বাড়ীতে এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসে পরিচয়ের সূত্রে বিয়ে সম্পন্ন হয়।
কিন্তু বিয়ের পরে প্রকাশ পায় প্রতারণার বাস্তবতা। কাবিননামা থাকলেও তা হাতে পাননি মোরশেদা খাতুন। স্বামীর প্রকৃত ঠিকানাও অজানা। বর্তমানে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাহাজউদ্দিন সরকার রোডস্থ “নীরা ভিলায় বসবাস করছেন, মালিক নুরুল ইসলামের অধীনে।
সন্তান জন্মের পর শুরু হয় অবর্ণনীয় নির্যাতন। স্বামী নেশাগ্রস্ত অবস্থায় প্রায়শই মারধর করেন। তাকে স্থানীয় ডিসপেনসারিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করালেও কোনো সরকারি হাসপাতালে যেতে দেন না। এমনকি এলাকার লোকজন দেখেও নীরব। পূর্বে আওয়ামী লীগের সময় ডিসের কাজ করলেও এখন কাজ ছেড়ে বউয়ের ইনকামে নির্ভর করছেন বলে অভিযোগ।
বর্তমানে মোরশেদা খাতুন গর্ভবতী এবং শারীরিক-মানসিকভাবে চরমভাবে নির্যাতিত হচ্ছেন। তার একমাত্র মেয়ে সুমাইয়া আক্তার মিম এখন সাত বছর বয়সী এবং স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন।
মোরশেদা খাতুন এখন আইনের আশ্রয় চাইছেন—তিনি কাবিননামা ফিরে পেতে চান, আইনি সহায়তা চান এবং তার সন্তানের ভবিষ্যতের জন্য ন্যায়বিচার আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্যাতনের ফাঁদে মোছা: মোরশেদা খাতুন

নির্যাতনের ফাঁদে মোছা: মোরশেদা খাতুন: কোথায় যাবে এই অসহায় মা?

আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫