ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

দেশ ও দলের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

md younus
  • আপডেট সময় : ০৮:৩৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২২৪২ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টঙ্গী মধুমিতা মেগাসিটি দ্বিতীয় তলায় আয়োজিত আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক।
তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় আমরা কখনো নিরাপদে ঘুমাতে পারিনি। আন্দোলনের নাম করে বা অজুহাতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন করেছে। আমাদের পরিবার থেকেও বিচ্ছিন্ন থাকতে হয়েছে। তবুও আমরা আদর্শ থেকে সরে আসিনি।” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি বলেন, “আমরা অতীতের নির্যাতন-নিপীড়ন ভুলে গিয়ে এখন দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। বিএনপির মনোনয়ন যারাই পাবেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তার পক্ষে কাজ করব। শেখ হাসিনার সরকার দেশকে বিদেশি প্রভাব ও ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে—এই চক্রান্ত থেকে মুক্ত হতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদস্য সাঈদ বিন রিগান, এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা লিপু মোল্লা, রাজন মাহমুদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-৫৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সহ-সভাপতি মামুনুর রহমান চীন, দেলোয়ার হোসেন দেলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজী শাহিন, ৪৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাকিল হোসেন, সহ-সভাপতি কামাল খান, যুবনেতা রাজন মাহমুদ, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, রেজাউল করিম রানা, রিয়াদ, মামুন ঢালী, আলমগীর হোসেন, শামীম হোসেন, আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি সংগঠন। দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, যুবসমাজই জাতির ভবিষ্যৎ—অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও গণতন্ত্র রক্ষায় যুবদল সবসময় প্রস্তুত থাকবে।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ ও দলের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
“যুব সমাজের ঐক্যই জাতির আশার প্রদীপ। আদর্শ, শৃঙ্খলা ও জনগণের সেবায় যুবদল যদি এক থাকে—তবে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র ফিরবেই।”
“গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রভাগে- ঐক্য, সাহস ও আদর্শই আমাদের শক্তি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টঙ্গীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

দেশ ও দলের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপডেট সময় : ০৮:৩৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫