ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

দেশজুড়ে দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

md younus
  • আপডেট সময় : ১১:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ১৯৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লা, ফেনী ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী এই ভয়াবহ দুর্ঘটনাগুলোর নেপথ্য কারণ দ্রুত খুঁজে বের করতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে এমন প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবনই মহামূল্যবান এবং প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনার কারণ নির্ণয়ে গঠিত তিনটি তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।” তিনি রেলক্রসিং ব্যবস্থাপনা, জরাজীর্ণ সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সংস্কার ও আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কঠোর নির্দেশনা প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশজুড়ে দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট সময় : ১১:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬