বিসমিল্লাহির রাহমানির রাহিম, বাংলাদেশী জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। জিয়া সংসদ (ZIA SANGSAD) (শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিত গবেষণামূলক সংগঠন)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ের জন্য দেশবাসীর দোয়া ও মোনাজাত কামনা জিয়া সংসদের
- আপডেট সময় : ০৯:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯২৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি
বিসমিল্লাহির রাহমানির রাহিম, বাংলাদেশী জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। জিয়া সংসদ (ZIA SANGSAD) (শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিত গবেষণামূলক সংগঠন)
কার্যালয়: ৫০/এফ (৫ম তলা), নয়াপল্টন ভিআইপি রোড, ঢাকা-১০০০
মুঠোফোন: ০১৭২১-৬২৫৬৯৬, ০১৭১১-৫১৭৯৭৯, ০১৭১১-৩৮৭৩৮৯
জিয়া সংসদের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ নাজমুল আহসান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার দরবারে কায়মনে দোয়া ও মোনাজাত করার জন্য দেশবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সীমাহীন দুর্নীতি, অবাধ লুটপাট, শোষণ ও নিপীড়নের যাঁতাকলে নিষ্পেষিত দেশবাসীর মুক্তির আশায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। এই নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, বরং শোষণহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচনের নির্বাচন।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ইতোমধ্যেই গণকল্যাণমুখী, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। জনগণের ভোট, দোয়া ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
বিবৃতিতে জিয়া সংসদের সভাপতি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জাতীয় ঐক্যের প্রতীক, আপোষহীন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরিশেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, দেশের সম্মানিত ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।
বার্তা প্রেরক: জিয়া সংসদ ঢাকা
সমাপনী আহ্বান: আসুন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করি, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ি, শহীদ জিয়ার মূল কথা, ১৯ দফায় মুক্তির সার্থকতা। এসো, ১৯ ও ৩১ দফা পাঠ করি। বাংলাদেশ জিন্দাবাদ।





















