ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে মৃত্যু ও পঙ্গু হওয়ার মিছিল দীর্ঘ করছে মোটরসাইকেল বাতিল হতে যাচ্ছে শতাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন টঙ্গীর রাজপথে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতৃত্বে নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগর-সদরের পর টঙ্গীতেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সরব উপস্থিতি; তারুণ্যের ঐক্য, সাংগঠনিক তৎপরতা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনের চিত্র যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি, মিছিল ও সমাবেশ যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল

“রাজনীতি মানে মানুষের পাশে থাকা” দৃঢ় কণ্ঠে উচ্চারিত প্রত্যয়। তারেক রহমান এর এর নেতৃত্বে তৃণমূল থেকে জাগছে নতুন সম্ভাবনার গাজীপুর

তৃণমূলের আস্থার প্রতীক গাজী মহাসীন : পহেলা বৈশাখে ঐক্য, মানবিকতা ও উন্নয়নের মহাপরিকল্পনার রূপকার

md younus
  • আপডেট সময় : ১০:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ২১১৫ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ ১৪৩৩ একটি নতুন সূচনা, নতুন স্বপ্ন আর নতুন প্রত্যয়ের প্রতীক। তিনি হলেন ৪৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গাজী মহাসীন একান্ত সাক্ষাৎকারে তার কথা যেন কেবল বক্তব্য নয়, বরং এক জীবন্ত দর্শন। একজন তৃণমূল নেতার হৃদয়ের গভীর থেকে উঠে আসা মানুষের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি।
তিনি বলেন, “নববর্ষ আমাদের শুধু উৎসবের আনন্দ দেয় না, এটি আমাদের নতুন করে ভাবতে শেখায়। মানুষের জন্য কী করেছি, আর কী করা বাকি। আমি বিশ্বাস করি, রাজনীতি যদি মানুষের মুখে হাসি ফোটাতে না পারে, তাহলে সেই রাজনীতি অর্থহীন।” তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল স্বপ্ন। ৪৩নং ওয়ার্ড শুধু একটি এলাকা নয়, এটি আমার পরিবার। এই পরিবারের প্রতিটি মানুষের সুখ-দুঃখ, নিরাপত্তা, সম্মান সবকিছুই আমি চাই এই ওয়ার্ড হোক একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী সমাজের প্রতিচ্ছবি।”
গাজী মহাসীন আরও বলেন, ‍”তারেক রহমান এর নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা। তার নির্দেশনায় আমরা তৃণমূল পর্যায়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি। শুধু রাজনীতি নয়, মানবিকতার রাজনীতি করছি।” তার রাজনীতির ভিত্তি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি কোনো পদ বা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য। মানুষের আস্থা আমার সবচেয়ে বড় শক্তি।”
এই নেতা শুধু কথায় নয়, কাজেও বিশ্বাসী। এলাকার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাদকমুক্ত পরিবেশ গঠন, তরুণদের সঠিক পথে পরিচালনা এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধির মতো বিষয়গুলো তার অগ্রাধিকারের শীর্ষে। তিনি জানান, পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তার দৃষ্টিতে রাজনীতি মানে বিভাজন নয়। সংযোগ, সংঘাত নয়। সমাধান। “আমরা চাই দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। যেখানে প্রতিটি মানুষ নিজের অধিকার পাবে, সম্মান নিয়ে বাঁচবে।”
পহেলা বৈশাখ উপলক্ষে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “নতুন বছর হোক নতুন আশার, নতুন সম্ভাবনার। আসুন আমরা সবাই হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।” তিনি বিশেষভাবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মহিলা নেত্রীবৃন্দ এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। “তরুণরাই আগামীর শক্তি। তাদের সঠিক পথে পরিচালনা করতে পারলেই আমাদের একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো।”
শেষে তার কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক অটল বিশ্বাস, এক অবিচল অঙ্গীকার। “মানুষের আস্থা, ভালোবাসা আর দোয়া নিয়েই আমরা এগিয়ে যাবো। আমরাই গড়বো একটি নতুন, সুন্দর, মানবিক গাজীপুর। যেখানে প্রতিটি মানুষ গর্ব করে বলতে পারবে, এটাই আমার শহর।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“রাজনীতি মানে মানুষের পাশে থাকা” দৃঢ় কণ্ঠে উচ্চারিত প্রত্যয়। তারেক রহমান এর এর নেতৃত্বে তৃণমূল থেকে জাগছে নতুন সম্ভাবনার গাজীপুর

তৃণমূলের আস্থার প্রতীক গাজী মহাসীন : পহেলা বৈশাখে ঐক্য, মানবিকতা ও উন্নয়নের মহাপরিকল্পনার রূপকার

আপডেট সময় : ১০:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬