ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ঢাকা-৮ আসনে বিজয়ী বিএনপির মির্জা আব্বাস

md younus
  • আপডেট সময় : ০৯:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯০৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত আসন ঢাকা-৮-এ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।
ঢাকা-৮ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন। আসনটি ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকা, মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত।
নির্বাচনের ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “জনগণের সমর্থনে এই জয় এসেছে। সরকারি ঘোষণা এখনো আসেনি, তাই সবাই সংযত থাকবেন। সরকারিভাবে ঘোষণা হলে আমরা সবাই বিজয়োল্লাস করব ইনশাআল্লাহ।”
এ নির্বাচনের আগেই ঢাকা-৮ আসন ছিল কেন্দ্রীয়ভাবে আলোচিত। শুরুতে এ আসন নিয়ে উত্তাপ আরও বেড়ে যায় জুলাইযোদ্ধা শরীফ ওসমান বিন হাদীর নিহত হওয়ার পর। এরপর নাসীর উদ্দিন পাটওয়ারী এনসিপির শাপলা কলি প্রতীকে প্রার্থী হন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “মির্জা আব্বাসের জয় মূলত বিএনপির পুরনো ভোটভিত্তি এবং ধানের শীষের জনপ্রিয়তার ফল। ভোট ব্যবধান ৫ হাজার ৬৯৬ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ স্পষ্ট।”
তবে ভোট গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, “মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে গণনায় বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। মির্জা আব্বাস নিজে উপস্থিত থেকে গণনায় হস্তক্ষেপ করছেন।” তিনি আরও জানান, এখনও ৩৫ কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে এবং রেজাল্ট আটকে রাখা হয়েছে।
চূড়ান্তভাবে সরকারিভাবে ফলাফল ঘোষণা হলে আসল বিজয়ী নিশ্চয়তা পাবে। তবুও বেসরকারি ফলাফলে মির্জা আব্বাসই ঢাকা-৮ আসনের বিজয়ী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-৮ আসনে বিজয়ী বিএনপির মির্জা আব্বাস

আপডেট সময় : ০৯:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬