ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

প্রচারণার শেষ দিনে ধানের শীষের পক্ষে উৎসবমুখর জনজোয়ার

টঙ্গীতে গণমিছিলে পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন

md younus
  • আপডেট সময় : ০২:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯৩১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি-এর পক্ষে টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে আয়োজিত এই গণমিছিলকে ঘিরে পুরো টঙ্গীজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ও উদ্দীপনাময় পরিবেশ। সোমবার বিকাল তিনটার দিকে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর-এর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি শুরু হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মো. খোকনসহ পশ্চিম থানার অন্তর্গত ৫১, ৫২, ৫৩, ৫৪ ও ৫৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা প্রথমে খাঁপাড়া স্কুলের সামনে জড়ো হন। সেখান থেকে শুরু হওয়া গণমিছিলটি এরশাদনগর পূর্ব পাশ দিয়ে অগ্রসর হয়ে টঙ্গী ইস্টিশন রোডে স্বেচ্ছাসেবক দলের মূল মিছিলের সঙ্গে যুক্ত হয়। পরে সম্মিলিত মিছিলটি টঙ্গী বাজারে পৌঁছে মূল দলের সঙ্গে একাত্ম হয়ে আরও বৃহৎ আকার ধারণ করে। এরপর মিছিলটি পুনরায় সংগঠিত হয়ে গাজীপুরা বাসস্ট্যান্ডে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। গণমিছিল চলাকালে পুরো এলাকা ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই শোডাউনকে স্থানীয় নেতারা নির্বাচনী প্রচারণার ‘শেষ চমক’ হিসেবে দেখছেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে গাজীপুর–২ আসনে বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে বিপুল ভোটে বিজয়ী করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ভোটের দিন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী ভোটকেন্দ্রে ভোটারদের সার্বিক সেবায় নিয়োজিত থাকবে। বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য কেন্দ্রভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের ভোটকেন্দ্রে আনা, নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
আবু বক্কর সিদ্দিক বলেন, “অসুস্থ, প্রতিবন্ধী ও অসহায় ভোটারদের আমরা বাসা থেকে ভোটকেন্দ্রে নিয়ে যাব এবং ভোট শেষে নিরাপদে আবার বাসায় পৌঁছে দেব। বাসায় বাসায় গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দেওয়া, ভোটার নম্বর ও কেন্দ্র বুঝিয়ে দেওয়া, লাইনে শৃঙ্খলা বজায় রেখে ভোট দিতে সহায়তা করাই আমাদের দায়িত্ব। আমাদের কোনো কর্মীর কারণে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি-এর নেতৃত্বে টঙ্গীতে অনুষ্ঠিত এই বিশাল গণমিছিলের মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রচারণার শেষ দিনে ধানের শীষের পক্ষে উৎসবমুখর জনজোয়ার

টঙ্গীতে গণমিছিলে পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন

আপডেট সময় : ০২:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬