ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

ছাত্ররাজনীতি থেকে যুবদল: এক ধারাবাহিক সংগ্রাম

md younus
  • আপডেট সময় : ০৯:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২১৭৬ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে ছাত্রজীবন থেকেই তিনি রাজপথে পরিচিত ছিলেন। মিছিল, মিটিং, আন্দোলন সবখানেই তাঁর উপস্থিতি ছিল নীরব কিন্তু দৃঢ়। তিনি কখনো আলোচনার কেন্দ্র হতে চাননি; বরং সংগঠনের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়াকেই দায়িত্ব মনে করেছেন।
পরবর্তীতে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, দমন-পীড়নের মুখেও দৃঢ় অবস্থান এবং কর্মীদের পাশে দাঁড়ানো। তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।
তিনি জানেন, “ফইন্না মা‘আল ‘উসরী ইউসরা” নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। এই বিশ্বাস নিয়েই তিনি পথ চলেছেন।
নেতৃত্ব মানে দায়িত্ব, কর্তৃত্ব নয়, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতির দায়িত্ব গ্রহণ করে শেখ মোহাম্মদ সুমন স্পষ্ট করে দিয়েছেন, এটি তাঁর জন্য সম্মান নয়, বরং ভারী এক আমানত।
তিনি ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু জানিয়েছেন, “যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদানই হবে সংগঠনের মূল ভিত্তি। ব্যক্তিগত আনুগত্য নয়, ত্যাগ ও পরীক্ষাই হবে নেতৃত্বের মানদণ্ড।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জরুল করিম রনির বিজয় নিশ্চিত করতে টঙ্গী পশ্চিম থানা যুবদলকে সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ শক্তিতে রূপ দেওয়ার অঙ্গীকার তাঁর নেতৃত্বের প্রথম ঘোষণা।
শহীদ জিয়ার আদর্শে অবিচল এক যুবনেতা শেখ মোহাম্মদ সুমনের রাজনীতির মূল প্রেরণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন। যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার সর্বাগ্রে।
তিনি বিশ্বাস করেন, যুবদল মানে শুধু একটি সংগঠন নয়, এটি ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসেনা। অন্যায় ও দমননীতির সামনে মাথা নত না করার শিক্ষা তিনি এই আদর্শ থেকেই পেয়েছেন।
কৃতজ্ঞতা ও অঙ্গীকার, দায়িত্ব গ্রহণের পর শেখ মোহাম্মদ সুমন মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমাদের প্রতি যে আস্থা রাখা হয়েছে, ইনশাআল্লাহ তা আমানতের মতো রক্ষা করবো। সকল সহযোদ্ধা ও সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি।”
রাজনীতির এই সংকটকালে শেখ মোহাম্মদ সুমনের মতো নেতৃত্ব প্রমাণ করে নেতা হওয়া যায় পদ দিয়ে নয়, নেতা হতে হয় ত্যাগ, ধৈর্য ও আদর্শ দিয়ে। টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতৃত্বে তাঁর এই অধ্যায় কতটা সফল হবে। তা সময়ই বলবে। তবে এটুকু নিশ্চিত, এই পথচলা শুরু হয়েছে আমানত, বিশ্বাস ও আল্লাহর ওপর ভরসা নিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্ররাজনীতি থেকে যুবদল: এক ধারাবাহিক সংগ্রাম

আপডেট সময় : ০৯:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬