ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন শেকড় থেকে মানুষের হৃদয়ে মোঃ সোলাইমান সরকারের গল্প

স্থানীয় প্রভাবশালীর আত্মীয়র প্রভাব খাটায়

চোরে না শুনে ধর্মের কাহিনী — সচেতনতার প্রয়োজনীয়তা

md younus
  • আপডেট সময় : ১১:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ২২১৮ বার পড়া হয়েছে

স্থানীয় প্রভাবশালীর আত্মীয়র প্রভাব খাটিয়ে ওয়াস করে যাচ্ছে কাল্পনিক ছবি: সংবাদ

সংবাদ প্রতিবেদন (রিপোর্ট)“চোরে না শুনে ধর্মের কাহিনী” — সমাজের এই প্রবাদের যথার্থতা আবারও প্রমাণিত হলো টঙ্গী, এরশাদনগর এলাকায়।
বিগত এপ্রিল মাসের ‘মাসিক সংবাদ আলোচনা’ পত্রিকার ২৪তম পৃষ্ঠায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মোমেন শাহী রোড সংলগ্ন ওয়ান ব্যাংকের পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি ডেনিম প্যান্ট ও ডেনিম শার্টের ওয়াশ কারখানার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছিল।
কারখানাটি বৈদ্যুতিক তারের নিচে গড়ে তোলা হয়েছে, যা থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। এছাড়া, অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল, ফলে পরিবেশ দূষণের পাশাপাশি সরকারি রাজস্বেরও বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল।
দুঃখজনক হলেও সত্য, আশঙ্কা সত্যি হয়েছে। সম্প্রতি উক্ত কারখানায় আগুন লেগে যায়, যা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে এবং স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাস অফিসের কর্মকর্তারা এসে গ্যাস লাইন বিচ্ছিন্ন করেন, এবং স্থানীয় কাউন্সিলর ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা গ্রহণ করেন।
কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। একাধিকবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরও রাতের অন্ধকারে অসাধু একটি চক্র গোপনে পুনরায় সংযোগ স্থাপন করে। এর ফলে সরকারি রাজস্বের বিপুল ক্ষতি হচ্ছে এবং সাধারণ জনগণ মারাত্মক বিপদের মধ্যে পড়ছে।
উল্লেখ্য, উক্ত কারখানার কোনো বৈধ নাম বা সাইনবোর্ড নেই। “দারোগা বিল্ডিং” নামে পরিচিত স্থানটির পাশে এর অবস্থান। বারবার অবৈধ সংযোগ ও লুকোচুরি খেলা চলতে থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
জনস্বার্থে অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থানীয় প্রভাবশালীর আত্মীয়র প্রভাব খাটায়

চোরে না শুনে ধর্মের কাহিনী — সচেতনতার প্রয়োজনীয়তা

আপডেট সময় : ১১:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫