সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘ হায়াত কামনায় দোয়া মাহফিল
গাজীপুর-৬ আসনে মহিলা দলের মতবিনিময়: পরিবর্তনের অগ্রযাত্রায় নারীর ভূমিকা অপরিহার্য — হাসান উদ্দিন সরকার
md younus
- আপডেট সময় : ০১:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২১৩১ বার পড়া হয়েছে

“নারীরাই আন্দোলন ও পরিবর্তনের মূল চালিকাশক্তি। প্রতিটি স্তরে সংগঠন শক্তিশালী করলেই আমরা সফল হবো।” — হাসান উদ্দিন সরকার
নারীর হাত ধরেই গড়বে পরিবর্তন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সাথে প্রস্তাবিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, গাছা ও পূবাইল থানা) জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন গোলাপ মঞ্চে এ সভার আয়োজন করা হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মহিলা দলের নেত্রী রূপা।
প্রধান অতিথির বক্তব্য, আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, “দেশ গঠনের নারীর ভূমিকা অনস্বীকার্য। একজন আদর্শ মা-ই আদর্শ সন্তান গড়ে তুলতে পারেন। মায়েদের আদর্শ, সততা ও দ্বীনদারিতার উপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। আমি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করব এবং আশা করছি গাজীপুরের জনগণ আবারও আমাকে সমর্থন করবেন। বিএনপি ক্ষমতায় এলে নারীদের অগ্রাধিকার দিয়ে উন্নয়নের সুযোগ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “দলের প্রতিটি স্তরে সংগঠন শক্তিশালী করতে হবে। যেসব স্থানে সংগঠন দুর্বল বা অসম্পূর্ণ রয়েছে, সেখানে নতুন করে সংগঠন গড়ে তুলতে হবে। নারীরাই আন্দোলন ও পরিবর্তনের মূল চালিকাশক্তি।”
সভাপতিত্ব ও বক্তব্য, সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা এবং সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা মহিলা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসনা হেনা।
বক্তব্য রাখেন—ফেরদৌস বেগম, শ্রম বিষয়ক সম্পাদক, মহানগর মহিলা দল, সালেহা বেগম, সভাপতি, গাছা থানা মহিলা দল, আমিরুন নেছা, নেত্রী, মহানগর মহিলা দল, হালিমা আক্তার সুমি, দপ্তর সম্পাদক টঙ্গী পূর্ব থানা মহিলা দল, মমতাজ টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, (৫৪নং ওয়ার্ড), রেখা, সদস্য, মহিলা দল (৫৪নং ওয়ার্ড), মোসাঃ সালেহা, সভাপতি, গাছা থানা মহিলা দল (৩৬নং ওয়ার্ড), মোসাম্মৎ রিনা আক্তার, সভাপতি পদপ্রার্থী, টঙ্গী পশ্চিম থানা মহিলা দল, মুর্শিদা আক্তার রত্না কুটির শিল্প মহিলা দল (৫০নং ওয়ার্ড), ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক গাছা থানা মহিলা দল, জানু বেগম, পারভীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, তাঁর সুস্থতা, তারেক রহমানের দীর্ঘ হায়াত এবং বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদের ইমাম এ দোয়া পরিচালনা করেন। পরে আলহাজ্ব হাসান উদ্দিন সরকার উপস্থিত নেতাকর্মীদের জন্য ভুনা খিচুড়ি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন।