ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

সালাহউদ্দিন সরকারকে সমর্থন জানিয়ে হাসান উদ্দিন সরকারের সময়োপযোগী আহ্বান

গাজীপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার জোরালো দাবি

md younus
  • আপডেট সময় : ০৪:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৪০ বার পড়া হয়েছে

গাজীপুর-৬ আসন বিলুপ্ত হয়ে গাজীপুর-২ আসন পুনর্গঠনের পর পরিবর্তিত রাজনৈতিক ও ভোটার বাস্তবতায় বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। একই সঙ্গে তিনি গাজীপুর-২ আসনে এমপি প্রার্থী হিসেবে তাঁর ছোট ভাই, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারকে প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেন।
সোমবার (১৫ ডিসেম্বর) টঙ্গীর ঐতিহ্যবাহী আহসানউল্লাহ সরকার কমপ্লেক্সে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
পরিবর্তিত বাস্তবতায় ন্যায্যতার প্রশ্ন, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, “আমরা আজ এখানে কোনো ব্যক্তি বা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কথা বলতে আসিনি। আমরা এসেছি গাজীপুরবাসীর ভোটাধিকার, দলীয় ন্যায়বিচার এবং বিএনপির নির্বাচনি সক্ষমতা ও বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করার ন্যায্য ও সময়োপযোগী দাবি তুলে ধরতে।”
তিনি বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশনের নবগঠিত গাজীপুর-৬ আসন বাতিল হওয়ায় গাজীপুর-২ আসনের রাজনৈতিক, ভৌগোলিক ও নির্বাচনি বাস্তবতা সম্পূর্ণভাবে বদলে গেছে। বর্তমানে এই আসনে ভোটার সংখ্যা প্রায় ৮ লাখ, যা এটিকে দেশের অন্যতম বৃহৎ ও চ্যালেঞ্জিং সংসদীয় আসনে পরিণত করেছে। সংখ্যাগরিষ্ঠ ভোটার টঙ্গী–গাছা–পূবাইলে, হাসান উদ্দিন সরকার থানা ও ওয়ার্ডভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে বলেন, গাছা থানা (ওয়ার্ড ৩২–৩৮) : ১,৫৫,৩০৯ ভোটার, পূবাইল (ওয়ার্ড ৩৯ আংশিক) : ১৩,২৮৬ ভোটার, মোট : ১,৬৬,৫৯৫ ভোটার। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা (ওয়ার্ড ৪৩–৫৭) : ৩,৭৩,৬৫৯ ভোটার। মেট্রো সদর থানা (ওয়ার্ড ১৯–৩১) : ২,৪৮,০২০ ভোটার, এর মধ্যে কাউলতিয়া এলাকায় ভোটার মাত্র ৭৩,৭৩৮ জন। তিনি বলেন, “এই পরিসংখ্যানই প্রমাণ করে—গাজীপুর-২ আসনের সংখ্যাগরিষ্ঠ ভোটার টঙ্গী, গাছা ও পূবাইল এলাকায় অবস্থান করছেন। অথচ বর্তমান মনোনয়ন দেওয়া হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতায়।”
ঐতিহাসিক নেতৃত্ব ও সরকার পরিবারের অবদান, বিএনপির এই প্রবীণ নেতা বলেন, টঙ্গী, গাছা ও পূবাইল একটি অভিন্ন নগর বাস্তবতার অংশ। গাজীপুর সিটি করপোরেশন গঠনের আগেও এই অঞ্চলগুলো একই সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ধারায় পরিচালিত হয়েছে।
তিনি বলেন, “টঙ্গীর সরকার পরিবার দীর্ঘদিন ধরে এই আসনে নেতৃত্ব দিয়েছে, আন্দোলন-সংগ্রামে সামনে থেকে ভূমিকা রেখেছে এবং এলাকার উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শুধু বিএনপি নয়, অন্যান্য দল থেকেও এই আসনে ঐতিহাসিকভাবে টঙ্গীকেন্দ্রিক নেতৃত্বই নির্বাচিত হয়ে এসেছে।”
এই বাস্তবতা উপেক্ষা করে মনোনয়ন চূড়ান্ত করা হলে তা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং সাংগঠনিকভাবে দুর্বল সিদ্ধান্তে পরিণত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
ব্যক্তি নয়, দল ও বিজয়ের প্রশ্ন, হাসান উদ্দিন সরকার স্পষ্ট করে বলেন, “এটি ব্যক্তি-বিরোধিতা নয়, এটি দলীয় স্বার্থের প্রশ্ন। আমরা মনোনীত প্রার্থীর প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু বাস্তবতা পরিবর্তিত হলে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করাই স্বাভাবিক।” তিনি আরও বলেন, দীর্ঘদিনের মাঠসংযোগ, টঙ্গী–গাছা অঞ্চলে সাংগঠনিক গ্রহণযোগ্যতা, শ্রমজীবী ও শিল্পাঞ্চলের ভোটারের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক এবং সর্বোপরি সংখ্যাগরিষ্ঠ ভোটার এলাকার প্রতিনিধিত্ব—এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মনোনয়ন পুনর্মূল্যায়ন করা বিএনপির বিজয়ের জন্য অপরিহার্য।

সালাহউদ্দিন সরকারকে সমর্থন, সংবাদ সম্মেলনের শেষাংশে হাসান উদ্দিন সরকার বলেন, “গাজীপুর-২ আসনে এমপি পদে আমি আমার ছোট ভাই, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারকে সমর্থন জানাচ্ছি। তিনি দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের পাশে আছেন, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং এই বিশাল আসনে ভোট ঐক্যবদ্ধ করার সক্ষমতা রাখেন।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান—পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় নিয়ে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের জন্য।
উপস্থিত নেতৃবৃন্দ, এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাট, গাজীপুর-২ আসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অঙ্গসংগঠনেরসহ অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান, মাহবুব আলম গোলাপ, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহানুর ইসলাম রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালাহউদ্দিন সরকারকে সমর্থন জানিয়ে হাসান উদ্দিন সরকারের সময়োপযোগী আহ্বান

গাজীপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার জোরালো দাবি

আপডেট সময় : ০৪:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫