ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের শক্ত উপস্থিতি

গাজীপুর–২ আসনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে বিশাল গণমিছিল

md younus
  • আপডেট সময় : ০১:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২২৫৩ বার পড়া হয়েছে

গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাজারের সেনা কল্যাণ ভবনের সামনে থেকে শুরু হওয়া গণমিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এর আগে টঙ্গী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে টঙ্গী বাজার এলাকায় এসে সমবেত হন। যুবদল নেতা আজিজুর রহমান টিপুর নেতৃত্বে একটি বিশাল মিছিল কর্মসূচিতে যোগ দিলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন, সরকার জাবেদ আহমেদ সুমন, সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি; গাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি; আসাদুজ্জামান নুর, সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা বিএনপি; আবুল হাসেম, সদস্য, গাজীপুর মহানগর বিএনপি; হাজী জব্বার সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি ও গাজীপুর মহানগর বিএনপি নেতা;  গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এডভোকেট জিয়াউল হাসান স্বপন, ও টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস; আকবর হোসেন ফারুক, সভাপতি, টঙ্গী পূর্ব থানা যুবদল; সেলিম কাজল, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা যুবদল; আরিফুল হক সুবেল প্রধান, আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল; সিরাজুল ইসলাম সাথী, সদস্য সচিব, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল; আবু বক্কর সিদ্দিক, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল; মাহমুদুল হাসান মিরন, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য, গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–২ আসনে বিএনপি দলীয়ভাবে এম মঞ্জুরুল করিম রনিকে মনোনয়ন দিয়েছে। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি জনগণের জন্য কাজ করে যাবে।”

অভিজ্ঞতা ও নেতৃত্বের সম্মিলিত শক্তি, গণমিছিলে বিশেষভাবে আলোচিত হন হাজী জব্বার সরকার, যিনি গাছা থানা ও গাজীপুর মহানগর বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী সংগঠক। সংবাদ আলোচনা।

ত্যাগ, অভিজ্ঞতা ও নেতৃত্বের সম্মিলিত শক্তি, গণমিছিলে বিশেষভাবে আলোচিত হন হাজী জব্বার সরকার, যিনি গাছা থানা ও গাজীপুর মহানগর বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী সংগঠক। তিনি শতশত নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নেন। দলের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা ও দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা নেতাকর্মীদের অনুপ্রাণিত করে।

একইভাবে, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী সরকারি কলেজের সাবেক জিএস এডভোকেট জিয়াউল হাসান স্বপন–এর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও নারী কর্মীদের অংশগ্রহণ গণমিছিলে নতুন মাত্রা যোগ করে। সৌজন্যপূর্ণ আচরণ, শান্ত নেতৃত্ব ও সংকটকালে সক্রিয় উপস্থিতির জন্য তিনি দলের ভেতরে সুপরিচিত।

টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক তার বিশাল কর্মীবাহিনী নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংবাদ আলোচনা।

এদিকে, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক তার বিশাল কর্মীবাহিনী নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এক ডাকে বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মীর উপস্থিতি তার সাংগঠনিক সক্ষমতা ও জনপ্রিয়তার স্পষ্ট প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের শক্ত উপস্থিতি

গাজীপুর–২ আসনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে বিশাল গণমিছিল

আপডেট সময় : ০১:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫