ভাওয়াল সম্মেলন কক্ষে উন্মুক্ত আলোচনা—উন্নয়ন, সুশাসন ও জনসেবায় একসাথে কাজের অঙ্গীকার সাংবাদিক ও প্রশাসনের
গাজীপুরে নবাগত ডিসি মোহাম্মদ আলম হোসেনকে ঘিরে সাংবাদিকদের উষ্ণ মতবিনিময় প্রশাসন–গণমাধ্যম সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা
- আপডেট সময় : ০৮:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২২০৩ বার পড়া হয়েছে

গাজীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভায় অংশ নেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠান গাজীপুর প্রশাসন–গণমাধ্যম সম্পর্ককে যুক্ত করল এক নতুন উচ্চতায়।
সভায় উপস্থিত ছিলেন, ডিডিএলজি আহাম্মদ হোসেন ভূঁইয়া, এডিসি (রেভিনিউ) মোঃ সোহেল রানা, এডিসি (জেনারেল) মোতাসেম বিল্লাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা। গাজীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন এবং বিভিন্ন মিডিয়া হাউসের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত হয়ে জেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা প্রস্তাব, মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
মানবিকতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতায় জেলা প্রশাসনের অঙ্গীকার, সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, “উচ্ছেদ কার্যক্রমসহ প্রশাসনিক সব কাজে মানবিকতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গাজীপুরের মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
তিনি সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতা কামনা করে গণমাধ্যমকে উন্নয়ন, সুশাসন ও জনসেবার সহযাত্রী ও অংশীদার হিসেবে বর্ণনা করেন। সাংবাদিক সমাজের বক্তব্য, উন্নয়নের পথে ঐক্যবদ্ধ অঙ্গীকার।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ, শরীফ আহমেদ শামীম, রেজাউল বারী বাবুল, শেখ মোহাম্মদ আজিজুল হক, আমিনুল ইসলাম, এস এম রিপন শাহসহ গাজীপুরের বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধিরা।
সাংবাদিকরা বলেন, গাজীপুরের সার্বিক উন্নয়ন, শতবর্ষের নির্বাচন, এবং জুলাই বিপ্লবের বাস্তবায়নে জেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
সভা জুড়ে ছিল উন্মুক্ত আলোচনা ও ইতিবাচক মনোভাব, সভাটি পরিণত হয় এক উন্মুক্ত, প্রাণবন্ত ও কর্মমুখী আলোচনায়। গাজীপুরের ভবিষ্যৎ উন্নয়ন। অগ্রগতিকে সামনে রেখে সাংবাদিক ও প্রশাসন যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সবাই।
অনুষ্ঠান শেষ হয় পারস্পরিক সহযোগিতা, আস্থা ও উন্নয়নমুখী প্রতিশ্রুতির মধ্য দিয়ে যা গাজীপুরে প্রশাসন ও গণমাধ্যমের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।



















