ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উজ্জ্বল চন্দ্র বর্মনের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে নাজমুল হোসেন মন্ডল মানুষের পাশে নাজমুল হোসেন মন্ডল, উন্নয়ন ও জনসেবাই যার অঙ্গীকার টঙ্গীতে মাদরাসায় হামলার প্রতিবাদে আলেম-ওলামাদের মানববন্ধন, ৭২ ঘণ্টার আলটিমেটাম সড়কে মৃত্যু ও পঙ্গু হওয়ার মিছিল দীর্ঘ করছে মোটরসাইকেল বাতিল হতে যাচ্ছে শতাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন টঙ্গীর রাজপথে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতৃত্বে নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগর-সদরের পর টঙ্গীতেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সরব উপস্থিতি; তারুণ্যের ঐক্য, সাংগঠনিক তৎপরতা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনের চিত্র যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি, মিছিল ও সমাবেশ যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন

ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে: ত্রাণমন্ত্রী দুলু

md younus
  • আপডেট সময় : ১২:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ডথ চালু করা হবে। প্রাথমিকভাবে আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল হতদরিদ্র পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। এছাড়াও দুর্যোগ মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানো হবে।
‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় বাসসট্যান্ডে আয়োজিত এক পথসভায় আবেগঘন কণ্ঠে এভাবেই এলাকাবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
‎সফরকালে মন্ত্রী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনকল্যাণমূলক নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক সম্পন্ন হয়েছে। এছাড়াও পথসভায় মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
‎তিনি বলেন, আমি শুধু মন্ত্রী নই, আমি আপনাদের দুলু ভাই। এতোদিন আপনারা আমাকে পাহাড়া দিয়েছেন, দেখেছেন, এখন থেকে আমি আপনাদের দেখব।
‎ত্রানমন্ত্রী আরও বলেন, শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দ্রুত খাল খনন শুরু হবে। এ কাজে পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।
‎রমজান ও বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে দুলু বলেন, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি হুঁশিয়ারি দেন।
‎এর আগে দুপুরের পরপরই মন্ত্রী লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা দিয়ে জেলায় প্রবেশ করলে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এরপর তিনি তিস্তা বাসসট্যান্ড, মুস্তফী, ফকিরের তকেয়া, নিজ জন্মভূমি বড়বাড়ি, মহেন্দ্রনগরের কদমতলা ও বুড়ির বাজারে আয়োজিত পৃথক পৃথক পথসভায় অংশ নেন। এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে: ত্রাণমন্ত্রী দুলু

আপডেট সময় : ১২:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬