ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন

আ.লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না: সারজিস আলম

md younus
  • আপডেট সময় : ১২:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১২০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় বললেন, “নির্বাচন কমিশনের সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিতো। কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপে পড়ে কমিশন সে সিদ্ধান্ত নিতে পারছে না।”
সারজিস আলম বলেন, “আগামীর বাংলাদেশে দলের মার্কার প্রতি অন্ধ না হয়ে যাতে ভোট দেওয়ার প্রক্রিয়ায় না যাই। ৫ বছরে একবার গণতান্ত্রিক চর্চার সুযোগ দেশের জনগণ পায়। অযোগ্য কোনো একজন মানুষকে আমরা যদি ভোট দেই তাহলে দিন শেষে পরের ৫ বছরে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে যাতে অংশ নিতে না পারে। এদের বিচার করতে হবে। আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের ব্যর্থতা, তারা এইটুকু সাহস দেখাতে পারছে না।”
‘অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। সরকার নেয়নি এটা সীমাবদ্ধ এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন’-উল্লেখ করেন তিনি।
সারজিস আরও বলেন, “নিউইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে। এই দুর্বলতা এখন দেশজুড়েই প্রতিফলিত হচ্ছে।”
অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে উল্লেখ করে সারজিস আলম বলেন, মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রতীম দাশ, এনসিপি মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, ১ম যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না: সারজিস আলম

আপডেট সময় : ১২:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫