ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের লবণ খেয়ে কেউ যেন নিমকহারামি না করে: সালাহউদ্দিন

md younus
  • আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১৬২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে পেকুয়ার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে নির্বাচনি প্রচারণায় বক্তব্য বললেন, আমাদের লবণ খেয়ে যেনো কেউ নিমকহারামি না করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কক্সবাজার অঞ্চলের লবণ দিয়ে পুরো দেশ চলে। কিন্তু বর্তমান অস্থায়ী সরকার না বুঝে উৎপাদন মৌসুমে আমদানি শুরু করে দিয়েছে। যার ফলে চাষিরা ন্যায্যমূল্য বঞ্চিত হচ্ছে। এভাবে ন্যায্যমূল্য বঞ্চিত হলে তারা লবণ চাষে আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমি বলবো আমাদের লবণ খেয়ে যেনো কেউ নিমকহারামি না করে।’
তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকলে লবণ চাষিরা ন্যায্যমূল্য পায়। আগামীতেও বিএনপি সরকার গঠন করলে চাষিদের কথা বিবেচনা করে লবণ আমদানি করবে না।
‘বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষি কার্ড, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকার্ড, পরিবারে খাবারের দুশ্চিন্তা দূর করতে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এছাড়াও নির্বাচিত হওয়ার এক থেকে দেড় বছরের মাথায় এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে তারা’-উল্লেখ করেন বিএনপির এ নেতা।
পেকুয়া ও চকরিয়ায় তৃতীয় দিনের মতো গণসংযোগ করছেন সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে মগনামার আল্লামা জাফর শাহ’র (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমাদের লবণ খেয়ে কেউ যেন নিমকহারামি না করে: সালাহউদ্দিন

আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫