ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

আগামীর রাজনীতি যেন জনপ্রত্যাশা পূরণ হয়: জামায়াত আমির

md younus
  • আপডেট সময় : ০৪:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ২১২৮ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত শেষে বললেন, “আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়। রাজনৈতিক দলগুলো মুখে যেভাবে বলেন সেভাবে দলের স্বার্থে উঠে যেন তারা দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন।”
এসময় মৌলভীবাজারের কুলাউরা উপজেলার শেরপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমের কবর জিয়ারত করেন ও মোনাজাত পরিচালনা করার পর শফিকুর রহমান বলেন, “আমার নিজ উপজেলায় নাফিজা জান্নাত আনজুম হত্যার মর্মান্তিক সংবাদ ঢাকা থেকে শুনতে পেরেছি। এখবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। আজ আমি দুটি কারণে মেয়েটির বাড়িতে উপস্থিত হয়েছি। প্রথমতো মেয়েটির কবর জিয়ারত করা এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা। আমি মেয়েটির বাবার সঙ্গে আলাপ করেছি, ওনার কথা শুনে আমার বিবেকে আঘাত লেগেছে। এ নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে আমরা কোনো সমাজে বাস করছি? এই নিষ্পাপ মেয়েটিকে হত্যা করে তার পরিবারের ওপর যে জুলুম করা হলো, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
জামায়াত আমির বলেন, আমরা এ নির্মম হত্যার বিচার চাই। আমরা ইতোমধ্যে লক্ষ্য করছি, এ মামলাটিকে প্রভাবিত করার জন্য একটি প্রভাবশালী মহল জালিমের পক্ষ নিয়েছে, যদি তাই হয় আমি কথা দিচ্ছি, আপনাদের নিয়ে আমরা জালেমের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, আমি স্পষ্টভাবে তাদের বলেছি এই খুনিকে বাঁচানোর উদ্দেশে এদিক-ওদিক করলে তা সহ্য করা হবে না।
“পুলিশের কলম যেন ন্যায়ের পক্ষে থাকে, মামলার আইও যাকে নিয়োগ করবে সেই তদন্তকারী কর্মকর্তা যেন কোনো নয়ছয় না করেন। এ মজলুম পরিবারকে সহযোগিতা করলে দুনিয়া ও আখেরাতে কল্যাণ সাধিত হবে”-যোগ করেন তিনি।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমির ডা. শফিকুর রহমান ছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামীর রাজনীতি যেন জনপ্রত্যাশা পূরণ হয়: জামায়াত আমির

আপডেট সময় : ০৪:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫