ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

আইসিসিকে চিঠি দিচ্ছে সরকার, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল

md younus
  • আপডেট সময় : ১০:৩৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২১৬৪ বার পড়া হয়েছে

আইসিসিকে চিঠি দিচ্ছে সরকার, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল

নিজস্ব প্রতিবেদক 

| আপডেট: ৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭ পিএম

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় অবস্থানেই রয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বভৌম মর্যাদা ও সম্মানের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর ভাষায়, বিশ্বকাপ খেলতে আগ্রহ আছে, তবে তা কোনো জাতীয় অবমাননার বিনিময়ে নয়।

এই অবস্থান স্পষ্ট করতে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ড. আসিফ নজরুল জানান, আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হবে।

তিনি বলেন, “আমরা ক্রীড়াপাগল, ক্রিকেটভক্ত জাতি। আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু সেটা হবে না আমাদের ক্রিকেটার, দর্শক কিংবা সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রেখে। দেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো আপস করবো না।”

ড. আসিফ নজরুল জানান, আইসিসি থেকে পাওয়া সাম্প্রতিক চিঠি পর্যালোচনা করে সরকারের কাছে মনে হয়েছে, ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য যে গুরুতর নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। তাঁর মতে, বিষয়টি শুধু নিরাপত্তার নয়, এটি জাতীয় মর্যাদার প্রশ্নও বটে।

ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আমরা কারও দেশের বিষয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্নে আমরা অনড়। এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।”

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশ বিকল্প আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে আগ্রহী। এ অবস্থানেই সরকার অটল রয়েছে। তিনি বলেন, “আমাদের যুক্তিগুলো শক্ত। আমরা আশা করি আইসিসি সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবে এবং কষ্ট করে অর্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সুযোগ নিশ্চিত করবে।”

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই আইসিসিকে বাংলাদেশের অবস্থান জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। ড. আসিফ নজরুল জানান, বুধবার রাতেই অথবা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সেই চিঠি পাঠানোর প্রস্তুতি রয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আবারও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইসিসিকে চিঠি দিচ্ছে সরকার, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল

আপডেট সময় : ১০:৩৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬