ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার পূর্ণ হয়নি: চরমোনাই পীর

md younus
  • আপডেট সময় : ০৯:২৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২৯৬ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) শুক্রবার রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বললেন, “স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি এবং এজন্য অবিলম্বে পরিবর্তন প্রয়োজন।”
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, “চব্বিশের ৫ আগস্টের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে, তা এখন ইসলামের পক্ষের। দেশের মানুষ উপলব্ধি করেছে, আগের শক্তি আবার ক্ষমতায় এলে তারা আবার কী ‘মধু’ খাওয়াবে, তা কোনোদিন মানুষের কল্যাণে পরিণত হবে না।”
‘এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে এক সুস্পষ্ট নীতি-আদর্শ উপস্থাপন করেছে। আমাদের নীতি-আদর্শ সর্বশ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করে-মা, বোন, শ্রমজীবী, ব্যবসায়ী-সবাই যাতে ন্যায়, মর্যাদা ও সাম্যের অধিকার পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই নীতি-আদর্শ রেখেছেন, তার বাইরে কেউ শান্তি বা মুক্তি কখনো পাবে না। এ কারণেই আমাদের আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন’-উল্লেখ করেন তিনি।
তিনি আরও যোগ করে বলেন, “স্বাধীনতা অর্জনের সময় আমাদের সামনে তিনটি মৌলিক স্লোগান ছিল- সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার। কিন্তু বাস্তবে যেই শক্তি দেশের ক্ষমতা নিয়েছে, তারা একটিও পূর্ণ করতে পারেনি। ৫৩ বছর ধরে যারা দেশ পরিচালনা করছে, তারা মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।”
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, “আমরা চাই দেশের প্রতিটি নাগরিক যেন তাদের অধিকার বুঝতে পারে। যারা দেশের ক্ষমতা দখল করেছে, তারা জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন পরিবর্তন সময়ের দাবি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পরিবর্তন বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, দেশের প্রতিটি মানুষের ন্যায় ও মর্যাদা নিশ্চিত করা।”
সমাবেশে তিনি দেশের রাজনৈতিক বাস্তবতা, নাগরিক অধিকার, নির্বাচনের সুষ্ঠু আয়োজন এবং নৈতিক নেতৃত্বের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেন।
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে-হুঁশিয়ারি করেন চরমোনাই পীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার পূর্ণ হয়নি: চরমোনাই পীর

আপডেট সময় : ০৯:২৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫