ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন

৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক, সেবা কার্যক্রম চালুর ঘোষণা

md younus
  • আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ২২০৮ বার পড়া হয়েছে

দীর্ঘ ৪৩ দিনের অচলাবস্থার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে ফিরেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে নগর ভবনে প্রবেশ করেন তিনি। আন্দোলন-অবস্থান ও প্রশাসনিক অচলাবস্থার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, ১৪ মে থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে শুরু হয় আন্দোলন। আন্দোলনকারীরা নগর ভবনের ফটকে ও অভ্যন্তরে অবস্থান নেন। এর ফলে প্রশাসক ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা কার্যালয়ে ঢুকতে না পারায় কার্যত সেবা কার্যক্রম ব্যাহত হয়।
পরবর্তীতে আন্দোলনকারীরা ২২ জুন ঘোষণা দেন যে, তারা সেবামূলক কার্যক্রমে বাধা দেবেন না। এরই ধারাবাহিকতায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে ফিরতে শুরু করলেও প্রশাসক শাহজাহান মিয়া ও প্রকৌশল বিভাগ উপস্থিত ছিলেন না।
নগর ভবনে ফিরে মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, “আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। অগ্রাধিকার ভিত্তিতে অনেক কাজ আছে—এর মধ্যে বাজেট প্রণয়নের কাজ দ্রুত শেষ করতে হবে।”
তিনি আরও জানান, সব বিভাগের কার্যক্রম শুরু হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ শক্তিতে কাজে ফেরার আহ্বান জানান।
প্রশাসকের আগমনের সময় তাকে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু অভ্যর্থনা জানান। তারা নগর কর্তৃপক্ষকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আরিফ চৌধুরী সাংবাদিকদের বলেন, “বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকাবাসীসহ সবাইকে নির্দেশনা দিয়েছেন—প্রশাসক ও প্রকৌশল বিভাগকে সবধরনের সহযোগিতা করতে।”
প্রশাসকের উপস্থিতির পর দিনটিতে ডিএসসিসির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও নগর ভবনে উপস্থিত থাকতে দেখা গেছে। চলমান অচলাবস্থা কাটিয়ে সেবা কার্যক্রম পুনরায় সচল করার বিষয়ে এটি একটি বড় অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক, সেবা কার্যক্রম চালুর ঘোষণা

আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫