ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে দিন-রাত রাজপথে বিএনপি ৮৪-এর তরুণ: এথেন্সের মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের স্বর্ণগাথা পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের সমাবেশ ও মিছিল টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মিছিল পদ-পদবীর মোহ নয় মানুষের ভালোবাসাই যার সবচেয়ে বড় প্রাপ্তি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বার্তা দিলেন সভাপতি তাজুল ইসলাম বেপারী সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ

সোমবার ইসি’র সঙ্গে জামায়াতসহ ১২ দলের সংলাপ

md younus
  • আপডেট সময় : ০৬:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২২১৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আরও ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) মতবিনিময় করবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক বাসসকে শনিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, “সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর সঙ্গে সংলাপে বসবে ইসি।১৭ নভেম্বর সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে মতবিনিময় করবে ইসি।”
অপরদিকে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় করবে ইসি।
ইসি’র জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সঙ্গে সংলাপে বসবে কমিশন।
এর আগে, বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করেছে ইসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোমবার ইসি’র সঙ্গে জামায়াতসহ ১২ দলের সংলাপ

আপডেট সময় : ০৬:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫