টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ
শীতের রাতেও থেমে নেই ধানের শীষের প্রচারণা
- আপডেট সময় : ০৮:৩২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২১৪০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল। ২৪ জানুয়ারি শনিবার ২০২৬ ইং, কনকনে শীতের রাত উপেক্ষা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও শ্রেষ্ঠ সংগঠক আবু বক্কর সিদ্দিক। তার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা রাতভর মাঠে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন বিএনপির বার্তা।
এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ মুরুব্বিরাও অংশগ্রহণ করেন, যা কর্মসূচিকে আরও প্রেরণাদায়ক ও গঠনমূলক করে তোলে। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ খোরশেদ আলম এবং মোহাম্মদ খোকন, যারা দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি নতুন গতি পায়।
সন্ধ্যায় খাঁপাড়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ রোড, তামিরুল মিল্লাত মাদ্রাসা, সাতাইশ রাস্তা, আউসপাড়া ও খাপাড়া সংলগ্ন টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন সড়ক ও অলিগলি জুড়ে লিফলেট বিতরণ করা হয়। এসময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য দোয়া কামনা করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হয়।
কর্মসূচি শেষে আবু বক্কর সিদ্দিক বলেন, “বিএনপির বিজয় নিশ্চিত করতে দিন-রাত নয়, প্রয়োজনে ২৪ ঘণ্টাই কাজ করতে হবে। সংগঠনকে শক্ত ও টিকিয়ে রাখতে হলে ত্যাগ, পরিশ্রম আর মানুষের পাশে থাকা ছাড়া বিকল্প নেই। দেশকে বাঁচাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপিকে আবার ক্ষমতায় আনতেই হবে, এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, সমাজসেবা, দোয়া ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করা সম্ভব, আর সেই আস্থাই ধানের শীষকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। এভাবেই টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে, যা এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি ও গণভিত্তিকে আরও সুসংহত করছে।




















