ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প মানুষের পাশে থাকার অঙ্গীকারে এক চিকিৎসকের পথচলা টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত

রাজনৈতিক সরকার ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়: আমীর খসরু

md younus
  • আপডেট সময় : ০৬:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১২২ বার পড়া হয়েছে

ফাইল ছবি
বাংলাদেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হলে বর্তমান অস্থিতিশীল অবস্থা কাটবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ নিরাপদ ও স্থিতিশীল জীবন চায়, আর তা সম্ভব কেবল একটি গণতান্ত্রিক ধারার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসায় গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন আমীর খসরু। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা চাই দেশে একটা স্থিতিশীল অবস্থা আসুক। বাংলাদেশকে আস্তে-ধীরে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, যাতে সবার জীবন নিরাপদ হয়।”
তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য নূর সিঙ্গাপুরে যাচ্ছেন।
গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে নুরুল হক নূর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে চিকিৎসকদের পরামর্শে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা ১৮ দিন চিকিৎসা শেষে গত সোমবার তিনি বাসায় ফেরেন।
ওই ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর হুকুমের আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনৈতিক সরকার ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়: আমীর খসরু

আপডেট সময় : ০৬:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫