এরশাদ নগরে রনি’র পক্ষে উৎসবমুখর গণসংযোগ
ভালোবাসা ও ঐক্যের বার্তায় ধানের শীষ
- আপডেট সময় : ১১:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ২১৩১ বার পড়া হয়েছে

গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এরশাদ নগরে ব্যাপক ও প্রাণবন্ত গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষে মোঃ কামরুল ইসলাম কামুর উদ্যোগে আয়োজিত এই গণসংযোগে অংশ নেন স্বেচ্ছাসেবক দলসহ মহানগরের বিভিন্ন থানা শাখার নেতাকর্মীরা। দিনভর এই কর্মসূচিতে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন হাওলাদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বড় মিছিল নিয়ে এরশাদ নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় রিকশাচালক, শ্রমজীবী মানুষ, পথচারী ও দোকানিদের হাতে হাতে ধানের শীষ প্রতীকের হ্যান্ডবিল তুলে দিয়ে বিনয়ের সঙ্গে ভোট প্রার্থনা করা হয়।
মানবিকতায় রাজনীতি, প্রবীণদের সম্মানে উপহার দেন। গণসংযোগের অংশ হিসেবে এলাকার প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ মুরুব্বিদের সম্মান জানিয়ে প্রায় ৫০০টি শীতের মাফলার উপহার দেওয়া হয়। প্রতিটি মাফলারে খোদাই করে লেখা ছিল “ধানের শীষে ভোট চাই”। মাফলারে সংযোজিত ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষ প্রতীকের ছবি।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিই মানুষের হৃদয় জয় করে।
কামরুল ইসলাম কামু’র উদ্যোগে সংগঠিত কর্মসূচি করেন। এই গণসংযোগ ও মানবিক কর্মসূচির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু। দল ও আদর্শের প্রতি ভালোবাসা থেকে তিনি এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন। কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, কামু’র আন্তরিকতা ও ত্যাগই আজ এরশাদ নগরে দলীয় ঐক্যের শক্ত ভিত তৈরি করেছে।
কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য এলাকাবাসীর দোয়া কামনা করেন। পুরো আয়োজনজুড়ে ইসলামিক সৌজন্য, ভ্রাতৃত্ববোধ ও জাতীয়তাবাদী চেতনার এক অনন্য সমন্বয় লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা নিয়েই ধানের শীষ বিজয়ের পথে এগিয়ে যাবে।”




















