ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন

বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ বাবলা নিহত

md younus
  • আপডেট সময় : ০৯:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় গুলিবিদ্ধ সরওয়ার বাবলার মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বিষয়টি বুধবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে নিশ্চিত করে জানান, “বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছেন, প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।”
তথ্য অনুযায়, বিকেলে চাইলতাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি নগরের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বুধবার বিকেল বায়েজিদ বোস্তামী থানার চাইলতালী এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় হঠাৎ দুজন অস্ত্রধারী ব্যক্তি অতর্কিতে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে একাধিক গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন আতঙ্কে ছুটতে থাকেন। এসময় প্রার্থী এরশাদ উল্লাহর পায়ে একটি গুলি লাগে।
পুলিশের প্রাথমিক ধারণা, কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের সঙ্গে সরওয়ার বাবলার পুরোনো বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটে। মূল লক্ষ্য ছিল সরওয়ার বাবলা, তবে গুলির আঘাতে বিএনপি প্রার্থীও আহত হন।

এর আগে গত ৩০ মার্চ ভোর রাতে বাকলিয়া এক্সেস রোড চকবাজার থানার চন্দনপুরার মুখে প্রাইভেট কারে বাবলাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। এতে বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নামে দুজন নিহত হন। সেসময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে প্রাণে রক্ষা পান সরোয়ার হোসেন বাবলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ বাবলা নিহত

আপডেট সময় : ০৯:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫