চেরাগ আলী থেকে বেক্সিমকো রোড: হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত এমপি পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি
প্রতীক্ষা, তিতিক্ষা আর জনতার ঢল—গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে রজনীকালীন গণজোয়ার
- আপডেট সময় : ১০:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১৩১ বার পড়া হয়েছে

রাজনীতিতে কিছু মুহূর্ত থাকে, যা কেবল প্রচারণা নয়, তা হয়ে ওঠে আবেগ, বিশ্বাস আর জনতার আত্মিক সংযোগের এক অনন্য অধ্যায়। গাজীপুর-২ আসনে ঠিক তেমনই এক দৃশ্যের অবতারণা হলো মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত।

বিকাল ৩টা থেকে রাত দশটার পর পর্যন্ত গাজীপুর-২ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা মিলল বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি-এর। ধানের শীষ প্রতীক হাতে নিয়ে তিনি নেমে পড়েন নিরলস নির্বাচনী প্রচারে—গাজীপুরা, সাতাইশ, আন্দরুল, গুইট্টা হাসপাতাল মেডিকেল অ্যান্ড কলেজ এলাকা, বাদাম মুদাফা, চেরাগ আলী হয়ে একের পর এক জনপদে ছড়িয়ে দেন পরিবর্তনের বার্তা।
এই রজনীকালীন প্রচারণার এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় চেরাগ আলী ও বেক্সিমকো রোড সংলগ্ন এলাকায়, যখন দীর্ঘ প্রতীক্ষা ও তিতিক্ষার পর এলাকাবাসীর সামনে উপস্থিত হন মনোনীত এমপি পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি তখন সাগত জানান টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সভাপতি মোঃ সোহেল সিদ্দিকী। যেন বহুদিনের আপনজন ফিরে এলো, ঠিক তেমন করেই হাজার হাজার মানুষ ভিড় জমায় তার চারপাশে।
মাইকিং, স্লোগান, করতালি আর ফুলেল শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ মানুষের হাতে হাতে ফুল, মুখে মুখে শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত হন গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। চেরাগআলী রোড ও বেক্সিমকো রোডে অবস্থিত মোঃ সোহেল সিদ্দিকীর বাড়ির সামনে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সমাবেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা আছি আপনার পাশে। জান-প্রাণ দিয়ে খেটে যাব। আপনি কোনো চিন্তা করবেন না, এই এলাকার মানুষ আপনার শক্তি।” এই ঘোষণার মধ্য দিয়ে শুধু রাজনৈতিক সমর্থন নয়, বরং এক গভীর আস্থার বার্তা ছড়িয়ে পড়ে জনতার মাঝে। উপস্থিত ছিলেন পশ্চিম থানা তাঁতী দলের দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানাসহ স্থানীয় নেতাকর্মীরা। বিকাল দুইটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত একটানা প্রচারণায় অংশ নিয়ে এম. মঞ্জুরুল করিম রনি জানান, এই ভালোবাসাই তার পথচলার সবচেয়ে বড় শক্তি। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এলাকাবাসীর ভাষায়, সোহেল সিদ্দিকীর নেতৃত্ব ও সাংগঠনিক তৎপরতা নতুন করে আশার আলো দেখাচ্ছে। তার কার্যকলাপ, আন্তরিকতা ও জনসংযোগে মুগ্ধ সাধারণ মানুষ। যার ফলশ্রুতিতে সৃষ্টি হয় এই বিশাল জনসমাগম।
গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে এই রজনীকালীন প্রচারণা স্পষ্ট করে দিয়েছে। এটি কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়, বরং একটি রাজনৈতিক জাগরণ। প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনতার ভালোবাসায় ভর করে এগিয়ে চলেছে ধানের শীষের কাফেলা।




















