ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই, ফেরত ৫৬০০টি: ইসি সানাউল্লাহ

md younus
  • আপডেট সময় : ০১:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ২১৪৭ বার পড়া হয়েছে

ছবি, সংগৃহিত
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট আরেকজন দেয়ার সুযোগ নেই। ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’
তিনি বলেন, “সঠিক ঠিকানার অভাবে মালয়েশিয়া ও ইতালি থেকে ৫ হাজার ৬০০টি ডাকযোগে পাঠানো ব্যালট (পোস্টাল ব্যালট) ফেরত এসেছে।” পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রমের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সোমবার (১৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আবুল ফজল এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের দেওয়া তথ্যের মধ্যে সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছানো সম্ভব হয়নি। পরিসংখ্যানে দেখা গেছে, মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত এসেছে। মূলত প্রবাসীদের বর্তমান অবস্থানের সঠিক হদিস না মেলায় ডাক বিভাগ সেগুলো ফেরত পাঠাতে বাধ্য হয়েছে।
ভোটের স্বচ্ছতা ও কারচুপির আশঙ্কা নিয়ে সাধারণ মানুষের মাঝে সংশয় থাকলেও নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়েছে। আবুল ফজল সানাউল্লাহ বলেন, ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি ভোট অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল এই যুগে প্রতিটি ভোটের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাই অনলাইনে ছড়ানো গুজব দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
ব্যালটের কারিগরি দিক তুলে ধরে কমিশনার আরও জানান, এবারের পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা রয়েছে যা ভাঁজের মধ্যে পড়েছে। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও স্বচ্ছ করতে প্রিজাইডিং অফিসারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই, ফেরত ৫৬০০টি: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ০১:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬